বাংলাদেশের অধিনায়ক হিসেবে বিশ্বকাপে মাশরাফির রেকর্ড

bcv24 ডেস্ক    ০৮:৫৫ পিএম, ২০১৯-০৬-০৩    619


বাংলাদেশের অধিনায়ক হিসেবে বিশ্বকাপে মাশরাফির রেকর্ড

বাংলাদেশের অধিনায়ক হিসেবে বিশ্বকাপের মঞ্চে নয়া রেকর্ড গড়লেন মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপ আসরে অধিনায়ক হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি জয় এনে দিয়েছেন ম্যাশ। গত রোববার রাতে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা। এর মধ্য দিয়ে তার নেতৃত্বেই বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় পেল বাংলাদেশ।

মাশরাফির নেতৃত্বে এখন পর্যন্ত বিশ্বকাপে চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালের বিশ্বকাপে ৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩টিতে জয় তুলে নেন মাশরাফি। আর গত রোববার রাতের জয়। ফলে বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে চারটি জয় পেল বাংলাদেশ।

এতোদিন বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ে সাবেক দলপতি হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসানের সমান ছিলেন মাশরাফি। এবার তাদেরকে ছাপিয়ে গেলেন ম্যাশ।

১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। ঐ আসরে বাংলাদেশকে নেতৃত্ব দেন আমিনুল ইসলাম বুলবুল। গ্রুপ পর্বে ৫ ম্যাচে অংশ নিয়ে ২টিতে জয় পায় টাইগাররা। জয় দু’টি ছিলো স্কটল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

২০০৩ সালে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে ৬ ম্যাচে অংশ নিয়ে ৫টিতে হারে বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার। ভারত ও বারমুডাকে হারিয়ে সুপার এইটে উঠে টাইগাররা। সেখানেও চমক দেখায় তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় বাংলাদেশ।

এরপর ২০১১ সালের বিশ্বকাপে সাকিব নেতৃত্ব দেন বাংলাদেশকে। দেশের মাটিতে অনুষ্ঠিত ঐ বিশ্বকাপে ৬ ম্যাচে ৩ জয় তুলে নেয় টাইগাররা। আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও নেদারল্যন্ডসের বিপক্ষে তিনটি জয় তুলে নিয়েছিলো বাংলাদেশ।

তাই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের সেরা অধিনায়ক এখন মাশরাফি।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত