টুইটার মুখরিত বাংলাদেশকে নিয়ে

bcv24 ডেস্ক    ০৮:৫৬ পিএম, ২০১৯-০৬-০৩    648


টুইটার মুখরিত বাংলাদেশকে নিয়ে

দারুণ শুরু। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়! এর চেয়ে ভালো শুরু আর হয় নাকি! ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩৩০ রান তুলে প্রোটিয়াদের চাপে ফেলেই মাশরাফিরা জানিয়ে দিয়েছিলেন খেলাটা খুব সহজ হবে না। এরপর বোলারদের দুরন্ত পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার জন্য কাজটাকে আসলেই কঠিন করে তোলে। ২১ রানের জয় বিশ্বকাপের অন্য দলগুলোকেও বাধ্য করল বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবতে। টুইটারে তারকা-ব্যক্তিত্বরা সব সময়ই সরব। 

ক্রিকেট-ব্যক্তিত্বরা কম যান না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয়ে সবাই মেতেছেন বাংলাদেশের প্রশংসায়। সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার ক্রিকেট নিয়ে টুইটারে করেন প্রায়ই। বিশ্বকাপে আছেন ধারাভাষ্যকার হিসেবে। দলের সেরা চার ব্যাটসম্যানকে শুরুর দিকে ব্যাটিং করানোর সিদ্ধান্তটা তাঁর দুর্দান্ত লেগেছে বলেই জানিয়েছেন তিনি, ‘দুর্দান্ত বাংলাদেশ! দলের সবচেয়ে ভালো চার ব্যাটসম্যানই শুরুর দিকে ব্যাট করেছে। বাংলাদেশ কিন্তু এটি সব সময় করে না। কিন্তু এটি করা উচিত। আশা করি সামনের ম্যাচগুলোতেও ভালো ব্যাটসম্যানদের ওপরেই খেলাবে তারা।’

ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ আবার গুরুত্ব দিয়েছেন দলগত পারফরম্যান্সের দিকে, ‘অসাধারণ জয় পেল বাংলাদেশ। চমৎকার অলরাউন্ড পারফরম্যান্স তাদের। ব্যাটিং খুবই ভালো করেছে, বোলাররাও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের রান করতে দেয়নি। দক্ষিণ আফ্রিকাকে অনেক কিছু নিয়েই ভাবতে হবে এখন। মূলত বোলিংয়ে তারা অনেক খারাপ করছে।’

বাংলাদেশকে নিয়ে কয়েক শব্দে ছোট্ট একটা টুইট করেছেন বীরেন্দর শেবাগ। তিনি লিখেছেন, ‘অনেক ভালো খেলেছ, জয় তোমাদের প্রাপ্য ছিল!’

বাংলাদেশের জয়ে মুগ্ধ সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান রাসেল আরনল্ডও, ‘অনেক ভালো খেলেছ বাংলাদেশ! অনেক অনেক ভালো জয়!’

ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণও কাইফের সঙ্গে সুর মিলিয়ে অলরাউন্ড পারফরম্যান্সের সুনাম তাঁর টুইটে, ‘কী অসাধারণ দিন কাটাল বাংলাদেশ! ২০১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইতিহাসের সর্বোচ্চ রান করেছে। কৌশলগত দিক দিয়েও তারা বেশ ভালো ছিল। শেষ দিকে বাংলাদেশের সঙ্গে লড়ার জন্য দক্ষিণ আফ্রিকার রসদই ছিল না!’

ওদিকে হতাশ হলেও বাংলাদেশকে প্রাপ্য প্রশংসাটুকু দিতে ভোলেননি সাবেক দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান হার্শেল গিবস, ‘প্রতি ক্ষেত্রেই বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিলাম। আমাদের অধিনায়কই বলেছেন, এভাবে কেউ বিশ্বকাপ শুরু করে না!’ 


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত