সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:১২ এএম
ঈদের ছুটির আগে সংগঠনের সদস্যভূক্ত সব পোশাক কারখানায় শ্রমিকদের বোনাস পরিশোধ করা হয়েছে বলে বিজিএমইএ দাবি করলেও শ্রমিক নেতারা বলছেন ভিন্ন কথা। শ্রমিক নেতাদের অভিযোগ, বোনাস তো দূরের কথা বেতন বাকি থাকার তথ্যও পাচ্ছেন তারা।
গত রোববার রাতে বিজিএমইএর সভাপতি রুবানা হক গণমাধ্যমকে জানান, তাদের কাছে আসা প্রতিবেদন অনুযায়ী বিজিএমইএর সদস্যভূক্ত সব কারখানা বোনাস পরিশোধ করেছে। ৯০ শতাংশ কারখানায় মে মাসের বেতনও দিয়ে দেওয়া হয়েছে। সোমবারের মধ্যেই বাকি থাকা দেড়শ কারখানায় মে মাসের বেতন দিয়ে ঈদের ছুটি ঘোষণা করা হবে।
অন্যদিকে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ছোট ও মাঝারি অনেক কারখানায় মাসের বেতন দেওয়া হয়নি বলে তাদের কাছে অভিযোগ আসছে। বিশেষ করে যেসব কারখানা ‘সাব কন্ট্রাক্টে’ কাজ করে, তাদের অনেকেই বেতন-বোনাস দেয়নি।
তিনি বলেন, গাজীপুরের মৌচাক, কোনাবাড়ি, জয়দেবপুর, কালিয়াকৈর, ঢাকার খিলগাঁওয়ের নন্দীপাড়ার অনেক কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়নি। জলি বলেন, মালিকরা শেষ মুহূর্তে বেতন-বোনাস পরিশোধের তারিখ রেখেছে কৌশলগত কারণে। শেষ মুহূর্তে বেতন তুলে বাড়ি ফিরতে গিয়ে শ্রমিকরা ব্যাপক ঝামেলার মধ্যে পড়েন। বাড়ি ফিরতেও অনেক ভোগান্তি পোহাতে হয়। আর বেতন বোনাস না পেলে তখন আর তাদের কিছুই করার থাকে না।
রুবানা হক সাংবাদিকদের বলেন, এবার ৯১৬টি কারখানায় বেতন-বোনাস পরিশোধের বিষয়ে বিশেষ নজর দিয়েছিলেন তারা। কারখানাগুলোর অবস্থানের ভিত্তিতে এগুলোকে কয়েকটি অঞ্চলে ভাগ করে বিজিএমইএর ১৫টি দল এসব কারখানার খবর নিয়েছে। পরে সেই তালিকা নেমে আসে ৬০০ কারখানায়। বিজিএমইএর প্রতিনিধি দল এই কারখানাগুলো নিয়ে গভীরভাবে কাজ করেছে। ৬৫টি কারখানার বেতন সংক্রান্ত সমস্যার সমাধান করেছে। গত দেড় মাসে ৩০টি কারখানা বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। বিজিএমইএর সর্বশেষ নির্বাচনের সময় ঢাকায় সংগঠনটির সদস্য সংখ্যা ছিল এক হাজার ৯৫৬টি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত