সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৪ এএম
চাহিদা থাকা সত্ত্বেও গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) খামখেয়ালিতে যথাসসময়ে এলএনজি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গত এপ্রিল মাসেই দেশে এলএনজি সরবরাহের জন্য দ্বিতীয় ভাসমান টার্মিনাল আনা হয়েছে। কিন্তু পাইপলাইন তৈরি না হওয়ায় ৫শ মিলিয়ন ঘনফুটেরও বেশি এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে না। মূলত জিটিসিএলের খামখেয়ালিতে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জিটিসিএলের যেখানে একবার একটি পাইপলাইন নির্মাণ করলেই হতো, সেখানে দু’বার দুটি পাইপলাইন নির্মাণ করছে।
অভিযোগ উঠেছে, পেট্রোবাংলা অপরিকল্পিত উন্নয়নকে প্রশ্রয় দেয়াতে এমন বিপত্তি ঘটেছে। ফলে শুধুমাত্র মহেশখালী আনোয়ারা নয়, দেশের অনেক সঞ্চালন লাইনে এমন অসামাঞ্জস্য রয়েছে। পেট্রোবাংলা সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, মহেশখালী দ্বীপের জিরো পয়েন্ট থেকে চট্টগ্রাম জেলার আনোয়ারা পর্যন্ত জিটিসিএল প্রথমধাপে ৩০ ইঞ্চি ব্যাসের ৯১ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করে। তাছাড়া চট্টগ্রামের আনোয়ারা থেকে ফৌজদারহাট পর্যন্ত ৪২ ইঞ্চি ব্যাসের ৩০ কিলোমিটার আরো একটি পাইপলাইন নির্মাণ করা হয়। প্রথম পাইপলাইনটির সরবরাহ ক্ষমতা সর্বোচ্চ ৬৫০ মিলিয়ন ঘনফুট আর দ্বিতীয় পাইপলাইনের সরবরাহ ক্ষমতা এক হাজার মিলিয়ন ঘনফুট। গত অক্টোবরে দেশে প্রথম দফা এলএনজি সরবরাহ শুরু হয়। কিন্তু সামিটের সঙ্গে এলএনজি সররাহের দ্বিতীয় ভাসমান টার্মিনালের সঙ্গে চুক্তির পরই জিটিসিএলের টনক নড়ে। তারা ৪২ ইঞ্চি ব্যাসের মহেশখালী থেকে আনোয়ারা পর্যন্ত আরো একটি পাইপলাইন নির্মাণের প্রকল্প গ্রহণ করে।
ফলে প্রশ্ন উঠেছে- যেখানে একবারে একটি পাইপলাইন নির্মাণ করলেই হতো, সেখানে কেন দুবারে দুটি পাইপলাইন নির্মাণ করা হলো। আর দ্বিতীয় ধাপের এলএনজি আনার জন্য পাইপলাইন নির্মাণে এক হাজার ১৫৭ কোটি টাকা ব্যয় করা হয়। অথচ প্রথমেই পরিকল্পিতভাবে কাজ করা হলে পাইপলাইন ছাড়া অন্য সব কিছুর জন্য অতিরিক্ত ব্যয় করতে হতো না। তাছাড়া সময়ও সাশ্রয় করা যেত। যা খুবই প্রয়োজন ছিল। কারণ জাতীয় গ্রিডে প্রতিদিন আরো ৫শ মিলিয়ন ঘনফুট এলএনজি যোগ হলে অর্থনীতিতে তার বহুমাত্রিক প্রভাব পড়তো। কিন্তু জিটিসিএলের খামখেয়ালিতে তা সম্ভব হয়নি।
সূত্র জানায়, গত মার্চেই জিটিসিএলের পাইপলাইন নির্মাণের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখন বরা হচ্ছে জুনে পাইপলাইনের কাজ শেষ হবে। জিটিসিএলের শুধু এখানেই নয়, দেশের অনেক পাইপলাইনেই এমন অসামঞ্জস্য রয়েছে। বিবিয়ানা থেকে ধনুয়া ৩৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনে গ্যাস সঞ্চালন করে জিটিসিএল। আবার একই গ্যাস ধনুয়া থেকে এলেঙ্গা পর্যন্ত নিতে রয়েছে ৩০ ইঞ্চি ব্যাসের পাইপলাইন। আবার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু ব্রিজ পর্যন্ত ৩০ ইঞ্চি ব্যাসের দুটি সমান্তরাল পাইপলাইন রয়েছে। ওই ৬০ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের গ্যাস পরিবহনের জন্য বঙ্গবন্ধু ব্রিজের ওপর রয়েছে ৩০ ইঞ্চ ব্যাসের পাইপলাইন। মূলত জিটিসিএল লম্বা ভিশন সামনে রেখে কোনো কাজ করেনি। অথচ যা করা উচিত ছিল।
বিশেষজ্ঞদের মতে, জিটিসিএল দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করে না। ফলে প্রকল্পের ব্যয় বেড়ে যায়।
এদিকে এ প্রসঙ্গে জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল মামুন জানান, আশা করা যায় আগামী জুনের মধ্যে পাইপলাইন নির্মণের কাজ শেষ হবে। পাইপলাইনটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত