ববিতার ঈদ ঢাকায়

bcv24 ডেস্ক    ০৯:১৬ পিএম, ২০১৯-০৬-০৪    652


ববিতার ঈদ ঢাকায়

গুণী অভিনেত্রী ববিতা এবার ঈদ উদযাপন করবেন রাজধানীর গুলশানের বাসায়। তিনি জানান, ঈদ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। কারণ কানাডা প্রবাসী তার একমাত্র ছেলে অনিক ইসলাম ছুটি না পাওয়ায় দেশে ফিরতে পারেননি। তবে ঘরোয়া আয়োজনে বোনদের (সুচন্দা, চম্পা) সঙ্গে আড্ডা দেওয়ার পরিকল্পনা আছে তার।

স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে অনিককে নিয়েই ববিতার সংসার। ছেলেকে লেখাপড়াও করিয়েছেন কানাডায়। বছরের অনেকটা সময় ছেলের সঙ্গেই থাকেন তিনি। কয়েকদিন আগেও ছেলের সঙ্গে দেখা করে কানাডা থেকে ফেরেন এ অভিনেত্রী।

ছেলেকে নিয়ে দেশে ফিরতে চাইলেও চাকরির বিষয়টি বিবেচনায় রেখে একাই দেশে ফিরতে হয়েছে তাকে। ঈদের পর শিগগিরই ছেলের কাছে যাবেন বলেও জানালেন তিনি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ নায়িকা এখন চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে। কারণ হিসেবে চলচ্চিত্র শিল্পের ‘দুরাবস্থাকে’ দায়ী করেন তিনি।

১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে তার। এতে রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র জগতে তার প্রথম নাম ছিল ‘সুবর্ণা’। জহির রায়হানের ‘জ্বলতে সুরজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ‘ববিতা’ হয়।

সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’-এর মতো সাড়া জাগানো চলচ্চিত্রে অভিনয় করে ববিতা খ্যাতি পেয়েছেন ভারতীয় উপমহাদেশে। সেরা অভিনেত্রী হিসেবে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রায় তিনশ চলচ্চিত্রের এ নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পুত্র এখন পয়সাওয়ালা’, এটি মুক্তি পায় ২০১৫ সালে।

চলতি দশকের শুরু থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন ববিতা।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত