শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৯ এএম
মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ। সবাই চান এই দিনটি পরিবার ও প্রিয় মানুষদের সঙ্গে আনন্দে উদযাপন করতে। এর ব্যতিক্রম তারকারাও নয়। কাজের জন্য ঢাকায় থাকেন অনেকে, কিন্তু কেউ কেউ ঈদে উড়াল দেন নিজ গ্রামের বাড়িতে। আবার অনেকে পরিবার নিয়ে ঢাকাতেই থাকছেন ঈদ করতে।
ঈদের বিশেষ আয়োজনে পাঁচজন চলচ্চিত্র তারকা কে কোথায় ঈদ করছেন তা নিয়ে তারা বলেছেন-
আমিন খান
আমার ঈদ সবসময় ভালো যায়। কারণ ঈদ এলে সবাইকে উপহার দিতে পারি এবং পাইও। তাছাড়া পবিত্র রমজান মাসের পর ঈদ উদযাপন করা আসলেই অনেক আনন্দের। আমি সবসময় দেশে ঢাকাতেই ঈদ করি, এবারও পরিবার নিয়ে এখানেই ঈদ করছি।
নুসরাত ইমরোজ তিশা
সাধারণত ঢাকাতেই ঈদ করা হয়। এবারও পরিবারের সঙ্গে রাজধানীতে থাকছি। প্রতিটি ঈদই নতুন নতুন স্মৃতি নিয়ে আসে, নতুন আনন্দে আমাদের রাঙ্গিয়ে দেয়। আশা করছি এবারের ঈদও পরিবারের সঙ্গে ভালো কাটবে, অনেক মজা করবো, ভালো কিছু স্মৃতি জমা হবে।
আইরিন সুলতানা
বাবা-মাকে ছাড়া ঈদ কল্পনাই করতে পারি না। তাই প্রতি বছর যশোরের নোয়াপাড়ায় আমার গ্রামের বাড়িতে ঈদ করি। এবারও ব্যতিক্রম ঘটছে না। চাঁদ রাতে গ্রামে যাচ্ছি। মনে হয় কতদিন পর বাবা-মা, ভাই-ভাবিকে দেখবো। শত ব্যস্ততার মধ্যে সবার জন্য কিছু না কিছু কিনেছি।
তাসকিন রহমান
চার বছর পর ঢাকায় ঈদ করছি। আমি অস্ট্রেলিয়া বসবাস করি, সেখানেই আগের ঈদগুলো করা হয়েছে। এবার পরিবারের সবাই আমাকে পেয়ে বেশ খুশি। তাছাড়া ঈদে নিজ দেশে থাকতে পারছি, আপনজনকে কাছে পাচ্ছি, মিডিয়ার বন্ধুদের সঙ্গে আনন্দে উদযাপন করতে পারছি-সে জন্য আমি উচ্ছ্বসিত।
নিরব হোসেন
ছোটবেলায় মাত্র একবার বাবার সঙ্গে গিয়ে রাজবাড়িতে আমাদের গ্রামে ঈদ করেছিলাম। এরপর থেকে ঢাকাতেই ঈদ করা হয়। এখন বাবা নেই, হয়তো আর কখনো বাড়িতেও ঈদ করা হবে না। তবে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ঢাকায় ঈদ করতে বেশ ভালোই লাগে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত