শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:১১ এএম
বলিউডে ৩ খানদের প্রবল আধিপত্য। বলিউডের বাদশাহ হিসাবে পরিচিত এখন শাহরুখ খান। জনপ্রিয়তায় কম নন সালমান খান। এককভাবে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। তাদের একসঙ্গে দেখতে পাওয়া যেন ভক্তদের কাছে বাড়তি পাওনা।
এবার ইফতার পার্টিতে একসঙ্গে দেখা গেছে এই দুই সুপারস্টারকে। বাবা সিদ্দিকের বার্ষিক ইফতার পার্টির মূল আকর্ষণ হলো, বলিউডের অনেক রথী-মহারথীর দেখা মেলে। এ বছরের ইফতার পার্টিতেও তার ব্যতিক্রম হলো না।
গত রোবব সাবেক এই রাজনীতিক আয়োজিত ইফতার পার্টিতে দেখা গেছে সালমান খান ও শাহরুখ খানের মতো মহাতারকাদের। এবারের অন্যতম আয়োজক
বাবার ছেলে জিশান সিদ্দিক।
ইফতার পার্টিতে হাজির হন সালমানের ভাই সোহেল ও আরবাজ খান, তাঁদের বাবা সেলিম খান, সালমানের ‘ভারত’ সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, তাঁর বোন অর্পিতা ও আলভিরা, ভগ্নিপতি আয়ুশ শর্মা, অভিনেতা জহির ইকবাল, অপরশক্তি খুরানা, মৌনি রায়, ঊর্মিলা মাতন্ডকর, রাভিনা ট্যান্ডন, সোনু সুদ, জ্যাকি ভাগনানি, সুনীল গ্রোভারসহ বেশ কয়েকজন টিভি তারকা।
ধূসর কুর্তা পরে লালগালিচায় হাঁটেন শাহরুখ খান। আর সালমান খান পরেছিলেন কালো শার্ট ও জিন্স, বাবা ও জিশানের সঙ্গে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন। পার্টিতে তাঁর বর্তমান প্রেমিকা ইউলিয়া ভানটুরও উপস্থিত ছিলেন। অবশ্য তিনি আলাদাভাবে যান। আরবাজের সঙ্গে হাজির হন তাঁর প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানি।
সালমান খানকে আগামীতে ‘ভারত’ সিনেমায় দেখা যাবে। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি। অন্যদিকে, সর্বশেষ ছবি ‘জিরো’ বক্স অফিসে সুপারফ্লপ ও সমালোচিত হওয়ার পরে নতুন কোনো প্রকল্পের ঘোষণা দেননি শাহরুখ খান।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত