শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৮ এএম
দেশের ৭৬টি প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান ও ববি হক অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘নোলক’।
৪ জুন, মঙ্গলবার সন্ধ্যা ৮টার দিকে এ তথ্য জানিয়েছেন ছবিটির প্রযোজক-পরিচালক সাকিব সনেট।
অনেক দিন ধরে ‘নোলক’ ছবিটি নিয়ে জটিলতা বিরাজ করছিল। সে জটিলতার খবর চলচিত্রপিপাসু অনেকেরই কম-বেশি জানা। ছবিটির পরিচালক ও প্রযোজনার বিষয় নিয়ে আদালত পর্যন্ত গড়ায়। তবে আইনি জটিলতা কাটিয়ে ছবিটি মুক্তি পাচ্ছে।
২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। টানা ২৮ দিন শুটিং শেষে ইউনিট নিয়ে দেশে ফেরার পর ছবির পরিচালক রাশেদ রাহার সঙ্গে প্রযোজক সনেটের দ্বন্দ্ব শুরু হয়। এ কারণেই ছবির নির্মাণকাজ কয়েকবার পিছিয়ে যায়।
পরে রাশেদ রাহাকে সরিয়ে দিয়ে পরিচালকের ভূমিকায় আসেন প্রযোজক নিজেই। এ নিয়ে জটিলতা আরও প্রকট হয়। পরবর্তীতে ২০১৮ সালের ২২ জুলাই ফের কলকাতায় ছবির শুটিং শুরু হয়। এরপর নানা জটিলতার মধ্য দিয়ে ছবিটির কাজ শেষ হয়।
‘নোলক’ ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য নির্মাণ করেছেন ফেরারি ফরহাদ। ছবিটি প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত