সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:১১ এএম
শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানায়।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়।
বাংলাদেশের ৬৪ জেলার কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেছে কি না, সে খবর নেয় কমিটি। প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর রাত ৮টা ৫২ মিনিটে মঙ্গলবার বাংলাদেশের কোথাও চাঁদ দেখতে না পাওয়ার খবর আসার কথা জানান তিনি।
ঘোষণা দিতে এত
সময় নেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের আলেম-ওলামাদের সাথে কথা বলে উনাদের মতামত নিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিভিন্ন মাদরাসা ছাত্ররাও চাঁদ দেখার চেষ্টা করেছে। উনাদের মতামত নিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। তাই বিলম্ব হয়েছে।
এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। এটা নিয়ে কেউ ভুল ব্যাখ্যা দিতে যাবেন না। এক মাস রোজার পর বছরের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উদযাপন করেন ইসলাম ধর্মাবলম্বীরা।
শাওয়ালের চাঁদ সোমবার দেখা যাওয়ায় মঙ্গলবারই ঈদুল ফিতর উদযাপন করেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।
তবে মঙ্গলবার বাংলাদেশে চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রোজাই পূর্ণ করতে পারছেন এদেশের মুসলমানরা। এদিকে অনেকে একদিন আগে থেকেই রোজা রাখা শুরু করেছিলেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
তাদের বিষয়ে তিনি বলেন, “তাদের রোজার আজ ৩০ দিন পূর্ণ হবে। কিন্তু তাদের বোঝা তো আর আমরা নিতে পারব না।”
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভায় উপস্থিত ছিলেন ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত