সাকিবের সামনে নয়া মাইলফলক

bcv24 ডেস্ক    ১০:২২ পিএম, ২০১৯-০৬-০৪    598


সাকিবের সামনে নয়া মাইলফলক

আইসিসি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। মাশরাফি বাহিনী বিশ্ব আসরে জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া। আর ছাড় দিতে নারাজ কিউইরা। 

ওয়ানডেতে নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রয়েছে টাইগারদের। ত্রিদেশীয় সিরিজে জয়ের পর বিশ্ব আসরের এসে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে টাইগার শিবির। মঙ্গলবার লন্ডনে ঈদের জামায়াতে অংশ নিয়েছেন তারা। 

এ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব আসরে চারবার দেখায় একবারও জয় পায়নি বাংলাদেশ। তবে ১৯৯০ থেকে ২০১৯ পর্যন্ত ৩৪ ওয়ানডের ১০টিতে জয় রয়েছে বাংলাদেশের। আর শেষ পাঁচ ম্যাচের দুই জয় টাইগারদের দখলে। 

ফলাফল নিউজিল্যান্ডের পক্ষে থাকলেও একটি জায়গায় এগিয়ে বাংলাদেশ। এই ম্যাচগুলোয় সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচজনের চারজন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ বাংলাদেশেরই।

এ ছাড়া ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত কিউইদের বিপক্ষে টানা ৭ ওয়ানডে জেতার রেকর্ড রয়েছে টাইগারদের। যা নেই জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনও দলের সঙ্গে। 

কেন উইলিয়ামসন নেতৃত্বাধীন দলটিও ছাড় দেয়ার মতো না। আসরের প্রথম ম্যাচে লঙ্কানদের রীতিমত উড়িয়ে দিয়েছে গেলবারের রানার্স-আপরা। জয় তুলে নিয়েছে ১০ উইকেটে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও সে ধারা ধরে রাখতে চায় নিউজিল্যান্ড।

এই ম্যাচে বিশেষ নজর থাকবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ওপর। ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে  মাঠে নামলেই নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছেন বাংলাদেশের সহ-অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ হবে এটি।

এর আগে টাইগারদের জার্সিতে দুইজন এই ক্লাবে প্রবেশ করেছেন। মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম দুইজনই খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এই পর্যন্ত দলের হয়ে ২০৮ ম্যাচ খেলেছেন মাশরাফি। অন্যদিকে ২০৬টি ওয়ানডেতে অংশ নিয়েছেন মুশফিকুর রহিম। 

আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ের ১ নম্বরের স্থান দখল করেই বিশ্বকাপ মিশন শুরু করেন সাকিব। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে দেয় লাল-সবুজরা। ওই ম্যাচে বাংলাদেশের হয়ে ৭৫ রান ও একটি উইকেট শিকার করেন সাকিব। উইকেটটি তুলে নেয়ার পর পঞ্চম ক্রিকেটার হিসেবে পাঁচ হাজারের বেশি রান ও ২৫০ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত