ভারতের সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের!

bcv24 ডেস্ক    ১০:২৭ পিএম, ২০১৯-০৬-০৪    607


ভারতের সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের!

চলমান বিশ্বকাপে একমাত্র দল হিসেবে এখনো কোনো ম্যাচ খেলেনি ভারত। আগামীকাল বুধবার প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার। রেওয়াজ অনুযায়ী ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ অথবা অধিনায়ক এসে থাকেন। কিন্তু ভারতের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন কাউকে পাঠানো হয়েছে যারা বিশ্বকাপের দলেই জায়গা পাননি। আর এতেই ক্ষুব্ধ হয়ে ভারতীয় সাংবাদিকরা বর্জন করেন দলের সংবাদ সম্মেলন।

এবারের বিশ্বকাপের ভারতীয় দলের সঙ্গে নেট বোলার হিসেবে ইংল্যান্ডে যান দীপক চাহার ও আবেশ খান। ব্যাটসম্যানদের প্রস্তুতিতে সহায়তা করার জন্যই দলের সঙ্গে নেওয়া হয় তাদের। গতকাল সোমবার ভারতীয় দলের সংবাদ সম্মেলনে এই দুজনকেই পাঠিয়ে ছিল টিম ম্যানেজমেন্ট। আর এতেই সাংবাদিকদের তোপের মুখে পড়ে দল, শুধু তাই নয় কড়া সমালোচনার মুখে পড়ে কোহলিরা। কারণ বিশ্বকাপ দলে নেই এমন কাউকে সংবাদ সম্মেলনে পাঠানোটা স্বাভাবিক ভাবে নেননি দেশটির সংবাদিকরা।  তা ছাড়া নেটা বোলার আসায় আরো বেশি ক্ষুব্ধ হন তারা।

এ ব্যাপারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘আমাদের বিশ্বকাপ এখনো শুরু হয়নি, তাই বিশ্বকাপ নিয়ে কথা বলার কিছু নেই।’

এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত। কোহলির নেতৃত্বে দলটি শিরোপা জিততে পারে বলে ধারণা করা হচ্ছে। দলটির বেশিরভাগ খেলোয়াড় সাংবাদিকদের এড়িয়ে চলছেন। তা নিয়ে এমনিতে ক্ষুব্ধ সাংবাদিকরা। বর্তমান পরিস্থিতিতে আরো বেশি ক্ষুব্ধ হয়েছেন তারা।

এদিকে ভারতের বিশ্বকাপ মিশন শুরু না হলেও আগামীকালের ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে প্রোটিয়ারা।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত