মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৯ এএম
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বাদীর উপস্থিতিতে ৩০ এপ্রিল প্রতিবেদন গ্রহণের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১০ মার্চ) প্রতিষ্ঠানটির তিন শিক্ষিকা আদালতে হাজিরা দিলে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী বাদীর উপস্থিতিতে ৩০ এপ্রিল অভিযোগপত্র গৃহীত হওয়া বিষয় শুনানি জন্য দিন ধার্য করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল হাসান গত ২০ মার্চ শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদনসহ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিন্নাত আরাকে আসামি করে মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করেন। গত ১৪ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে অ্যাডভোকেট বাহাউদ্দিনের মাধ্যমে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিন্নাত আরা আত্মসমর্পণ করে ৫ হাজার টাকার মুচলেকায় জামিন পান। ২০১৮ সালের ৫ ডিসেম্বর শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে পুলিশ গ্রেফতার করে, ১০ ডিসেম্বর তিনি জামিনে মুক্তি পান। তার আগে ৪ ডিসেম্বর অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখা প্রধান জিন্নাত আরা ও শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে আসামি করে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৩ ডিসেম্বর পরীক্ষার সময় অরিত্রীর কাছে মোবাইল ফোন পান শিক্ষক। মোবাইল ফোনে নকল রয়েছে, এমন অভিযোগে পরদিন অরিত্রীর মা-বাবাকে স্কুলে নিয়ে ভাইস প্রিন্সিপাল তাদের অসম্মান করেন। পরদিন মেয়ের ছাড়পত্র নিয়ে যেতে বলেন অরিত্রীর বাবাকে। বিষয়টি নিয়ে পরে প্রিন্সিপালের কক্ষে গেলে তিনিও একই রকম আচরণ করেন। অপমানিত হয়ে অরিত্রী দ্রুত প্রিন্সিপালের কক্ষ থেকে বের হয়ে বাসায় গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কমিটি অভিযুক্ত তিনজনকেই অব্যাহতি দিয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত