সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:১১ এএম
দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফিনল্যান্ড সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে থাকলেও মন পড়ে আছে দেশে।
তিনি বলেন, প্রিয় দেশবাসী, সবসময় দেশে আপনাদের সঙ্গে ঈদ উদযাপন করি। এবারে বিভিন্ন কারণে আমাকে দেশের বাইরে আসতে হয়েছে। বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে।
প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, পরিবার-পরিজন ছাড়া যারা বিদেশে আছেন, তাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমিও এখন প্রবাসে আছি। আমি জানি, দূরে থাকাটা কত কষ্টকর।-বাংলানিউজ
রমজানের শিক্ষার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, এক মাস রোজা রেখে যে সংযম দেখানো হয়, তারপরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। সে আনন্দটা আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
বিশ্ববাসীর সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শেখ হাসিনা বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে বঙ্গবন্ধুকন্যা বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত