শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশীসহ মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করেছে । একমাস রমজানের সিয়াম সাধনার পর বাঙালি অধ্যুষিত এলাকা আরলিংটন ভার্জিনিয়ায় বাংলাদেশীদের তত্বাবধানে পরিচালিত বাইতুল মোকাররম জামে মসজিদে বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
সারা বিশ্বের মুসলিম উম্মাহ আরবী শাওয়াল মাসের চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদ-উল-ফিতর উদযাপন করে থাকেন। সময়মত চাঁদ দেখতে না পাওয়ার কারনে মঙ্গলবার রোযার নিয়তে আগের রাতে ত্রিশতম তারাবীহ আদায় করেন বায়তুল মোকাররম মসজিদের মুসল্লিরা, পরবর্তীতে অনান্য মসজিদের সাথে মিল রেখেই মঙ্গলবার ঈদ-উল-ফিতর উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বহু পূর্ব থেকেই প্রবাসী বাংলাদেশীদের তত্বাবধানে ২১১৬ সাউথ নেলসন স্ট্রিট, আরলিংটন, ভার্জিনিয়ায় মসজিদটিতে নামাজ, আল্ কোরআন শিক্ষা, ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর বাইতুল মোকাররম জামে মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ যথাক্রমে সকাল ৮টা, সকাল ৯.১৫ টা, সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত হয়।
ঈমামতি করেন যথাক্রমে সকাল আটটায় মাওলানা কৌশিক আহমেদ, সকাল সোয়া নয়টায় হাফেজ এওয়াইস আহমেদ এবং সকাল সাড়ে দশটায় মাওলানা আজিজুর রহমান। ঈদ-উল-ফিতরের নামাজ শেষে বিশ্ব মানবতার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশির জোয়ার। ঈদ মানে একে অপরের প্রতি ভালবাসা, ভাতৃত্ববোধ, সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন । এই আনন্দ ও উৎসব মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনে খুশীর বন্যা, ভুলিয়ে দেয় সকল বিভেদ ।
রফিকুল ইসলাম আকাশ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত