জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ভারতের

bcv24 ডেস্ক    ০৯:৩৬ এএম, ২০১৯-০৬-০৬    589


জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ভারতের

জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করলো ফেবারিট ভারত। সাউদাম্পটনে বুধবার নিজেদের প্রথম ম্যাচে রোহিত শর্মার অপরাজিত সেঞ্চুরিতে ১৫ বল হাতে রেখেই দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোচট খায় ভারত। ১২ বলে ৮ রান করে ওপেনার শিখর ধাওয়ান কাগিসো রাবাদার প্রথম শিকার হলে প্রথম উইকেট হারায় ভারত। তিন নম্বরে নামা অধিনয়িক বিরাট কোহলিও বড় স্কোর গড়তে পারেননি। ৩৪ বল মোকাবেলায় ১৮ রান করে আন্দিল ফেলুকুয়াওর শিকার হন কোহলি। দুই তারকা ব্যাটসম্যান বিদায় নিলেও এক প্রান্ত আগলে রাখেন ওয়ানডে ক্রিকেটে ২৩তম সেঞ্চুরি করা শর্মা। কোহলির পর কে এল রাহুলও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। রোহিতের সাথে জুটি বেঁধে ৮৫ রান যোগ করেন রাহুল।

৪২ বলে ২৬ রান করে রাবাদার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ১৩৯ রানে তৃতীয় উইকেটের পতন হলে এরপর রোহিতের সাথে জুটি বাঁধেন মহেন্দ্র সিং ধোনি। তবে জয়ের কাছাকাছি এসে ব্যক্তিগত ৩৪ রানে ক্রিস রিসের শিকার হন ‘মিঃ কুল’ খ্যাত ধোনি। রেনাহিত-ধোনি জুটি করেন ৭৪ রান।

ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ১২২ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া রোহিত। ১৪৪ বল মোকাবেলায় ১৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজান রোহিত। কাগিসো রাবাদা শিকার করেন ২ উইকেট।

এর আগে ভারতীয় স্পিন তোপে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানে সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। সাউদাম্পটনে বিশ্বকাপের অষ্টম আজ বুধবার দিনের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরতেই ধাক্কা খায় প্রোটিয়ারা।

স্পিনাররা জ্বলে ওঠার আগে প্রথম ভারতকে ব্রেকথ্রু এনে দেন পেসার জসপ্রিত বুমরাহ। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন অলরাউন্ডার ক্রিস মরিস। এছাড়া ফাফ ডু প্লেসিস(৩৮), আন্দিল ফেলুকুয়াও (৩৪), ডেভিড মিলার (৩১) ও কাগিসো রাবাদার অপরাজিত ৩১ রানের সুবাদে সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের পক্ষে যুজবেন্দ্রা চাহাল চারটি এবং ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ দুইটি করে উইকেট শিকার করেন।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত