দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে টাইগারদের হার

bcv24 ডেস্ক    ০৯:৩৯ এএম, ২০১৯-০৬-০৬    638


দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে টাইগারদের হার

২০১৯ বিশ্বকাপে স্নায়ুক্ষয়ী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২৪৫ রানের টার্গেট ১৭ বল বাকি থাকতে ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। বিশ্বকাপে কেন উইলিয়ামসনদের এটি টানা দ্বিতীয় জয়। 

ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় ৫ জুন (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায়। লন্ডনের ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪৫ রান করে টাইগাররা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটিতে ৮ উইকেটে ২৪৮ রান করে জিতে নিউজিল্যান্ড। 

স্বল্প রানের টার্গেট হলেও নিউজিল্যান্ডের মনে ভয় ধরিয়ে দেয় টাইগাররা। দলীয় ৩৫ রানে কিউইদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। ভয়ঙ্কর হয়ে ওঠা মার্টিন গাপটিলকে (২৫) রানে সাজঘরে ফেরান বিশ্বের এই সেরা অলরাউন্ডার। সাকিবের ঘূর্ণিতে ৫৫ রানে কলিন মুনরোকে (২৪) হারায় কিউইরা। 

এরপর জুটি বাঁধেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেইলর। দু’জনের ১০৫ রানের জুটি জয়ের ভিতটা শক্ত করে নিউজিল্যান্ডের। তবে এক ওভারে উইলিয়ামসন (৪০) ও টম লাথামকে (০) রানে আউট করে ম্যাচ বাংলাদেশের দিকে নিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। 

কিন্তু গলার কাঁটা হয়ে থাকেন টেইলর। অবশেষে তাকে ব্যক্তিগত ৮২ রানে ফেরান মোসাদ্দেক হাসান সৈকত। এরপর জেমস নিশাম (২৫), কলিন ডি গ্রান্ডহোমের (১৫) দায়িত্বশীল ব্যাটিংয়ে এগোতে থাকে নিউজিল্যান্ড। শেষ দিকে দুজনকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলে মাশরাফির দল। কিন্তু শেষ রক্ষাটা হয়নি। মিচেল স্যান্টনারের অপরাজিত ১৭ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। 

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাকিব, সাইফউদ্দীন, মোসাদ্দেক ও মিরাজ।

এর আগে দক্ষিণ আফ্রিকাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিযান শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে শুভ সূচনা এনে দেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

ভয়ঙ্কর হয়ে উঠার আগে দলীয় ৪৫ রানে সৌম্যকে বোল্ড করেন ম্যাট হেনরি। ২৫ বলে ২৫ রান করেন তিনি।স্কোরবোর্ডে ৬০ রান উঠতেই তামিমকে (২৪) হারিয়ে ফেলে বাংলাদেশ। লকি ফার্গুসনের বলে ট্রেন্ট বোল্টকে ক্যাচ দেন এই ড্যাশিং ওপেনার।

তবে গত ম্যাচের মতো এবারও দলের হাল ধরেন সাকিব এবং মুশফিকুর রহীম। দু’জনের ৫০ রানের জুটি ভাঙে ভুল বুঝাবুঝিতে। সিঙ্গেল নিতে গিয়ে রান আউটের শিকার হোন মুশফিক (১৯)। সাকিব-মুশফিক জুটিতে বাংলাদেশ পার করে দেড়’শ রান।

স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে নেমে ৪৪তম হাফসেঞ্চুরি করেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে এটি তার টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। কিন্তু ক্রিজে থিতু হয়েও লাথামের বলে সাকিব ক্যাচ দিয়ে বসেন ডি গ্রান্ডহোমকে। তার ৬৮ বলে ৬৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চারে।

এরপর টাইগারদের আর কেউ তেমন আশা জাগানিয়া ব্যাট করতে পারেনি। ভরসা হিসেবে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ বলে ২০ রান করে ফিরেন স্যান্টনারের বলে। তার আগে ২৬ রান করে ফিরে যান মোহাম্মদ মিঠুন।

ছোট ছোট জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে মোসাদ্দেককে (১১) আউট করেন ট্রেন্ট বোল্ট। তবে ঝড় তুলেন আটে নামা মোহাম্মদ সাইফউদ্দিন। ২৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি।

শেষদিকে দ্রুত রান তুলতে গিয়ে ফিরে যান মিরাজ (৭), মাশরাফি বিন মর্তুজা (১)। শূন্য রানে অপরাজিত ছিলেন মুস্তাফিজুর রহমান। 

নিউজিল্যান্ডের হয়ে ৯.২ ওভার বল করে ৪৭ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন হেনরি। বোল্ট নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট ভাগাভাগি করে নেন লকি ফার্গুসন, গ্রান্ডহোম ও স্যান্টনার। 

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রস টেইলর।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত