শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:১১ এএম
কিছুদিন আগে ‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিংয়ের জন্য ইরানে গিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। সঙ্গে রয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। শুটিং শেষ করে দেশের ফিরতে তাদের আরও কিছুদিন সময় লাগবে। তাই সেখানই ঈদ করতে হচ্ছে অনন্ত-বর্ষাকে।
বুধবার (৫ জুন) অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দর্শক ও ভক্তসহ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পরিবার ও শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে অনন্ত জলিল লেখেন, সবাইকে জানাই ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। আমরা সপরিবারে এখন ইরানে ‘দিন –দ্য ডে’ সিনেমার শুটিং করতে এসেছি। এখানকার সবাই অত্যন্ত
অতিথি পরায়ণ। খুবই সুন্দর সময় পার করছি। ইরানে ফলের বাগানে আমরা সুস্বাদু ফল খাচ্ছি। অসাধারণ অভিজ্ঞতা। এরকম অসাধারণ অনেক প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর লোকেশনে ‘দিন –দ্য ডে’ সিনেমার শুটিং হচ্ছে। আশা করছি এ বছরের শেষ নাগাদ এটি মুক্তি পাবে।’
‘দিন দ্য-ডে’ নির্মাণ করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনা করছেন অনন্ত জলিল নিজেই। চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে ইরানে সিনেমাটির শুটিং শুরু হয়। বাংলাদেশেও কিছু দৃশ্যের শুটিং হয়েছে। বছর শেষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত