রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল অস্ট্রেলিয়া। আর দলের এই জয়ে দারুণ ভূমিকা রাখেন নাথান কোল্টার-নাইল ও মিচেল স্টার্ক। আট নম্বর পজিশনে নেমে বিশ্বকাপ রেকর্ড ৯২ রান করেন কোল্টার-নাইল। এছাড়া এই বিশ্বকাপে প্রথম পাঁচ উইকেট শিকার করে ক্যারিবীয়দের জয়ের স্বপ্ন মাটিতে নামিয়ে দেন স্টার্ক।
বৃহস্পতিবার (জুন, ৬) নটিংহামের ট্রেন্ট ব্রিজে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। যেখানে ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে ২৮৮ রান করে দলটি। তবে লক্ষ্যে নেমে পুরো ৫০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ২৭৩ রানে
বেশি করতে পারেনি জেসন হোল্ডাররা।
এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় বোলারদের তোপের মুখে পড়ে অজিরা। ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে দলটি। তবে বিপর্যয় সামাল দেন স্টিভেন স্মিথ। তিনি মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি ও নাথান কোল্টার নাইলের সঙ্গে তিনটি জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান। ১০৩ বলে ৭টি চারে ওশানে টমাসের বলে আউট হওয়ার আগে ৭৩ রান করেন।
অজিদের শেষ দিকে রান বাড়াতে অবশ্য স্মিথ নন, মূল ভূমিকা রাখেন কোল্টার-নাইল। আটে নেমে ঝড়ো ব্যাটিংয়ে করে ফেলেন বিশ্বকাপ রেকর্ড। কার্লোস ব্র্যাথওয়েটের বলে আউট হওয়ার আগে ৬০ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৯২ রান করেন তিনি। এর আগে জিম্বাবুয়ের ক্রিকেটার হিথ স্ট্রিকের ২০০৩ বিশ্বকাপে এই রেকর্ডটি গড়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে ৮৪ বলে ২ ছয় ও ৬ চারে অপরাজিত ৭২ রান করেছিলেন স্ট্রিক।
এদিকে সব মিলিয়ে অবশ্য ওয়ানডেতে আট নম্বরের রেকর্ডে দ্বিতীয় অবস্থানে আছেন কল্টার-নাইল। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৬ সালে অপরাজিত ৯৫ রান করে এই তালিকায় প্রথম স্থানটি দখলে রেখেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস।
দলের হয়ে এছাড়া অ্যালেক্স ক্যারি ৫৫ বলে ৪৫ রান করেন।
ক্যারিবীয় বোলারদের মধ্যে ব্রাথওয়েট সর্বোচ্চ তিনটি উইকেট পান। আর টমাস, শেলডন কোটরেল ও আন্দ্রে রাসেল দুটি করে উইকেট ভাগ করেন নেন। হোল্ডার পান একটি উইকেট।
২৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানদের প্রচেষ্টা সত্ত্বেও হার দেখতে হয় উইন্ডিজদের। শাই হোপ ১০৫ বলে সর্বোচ্চ ৭টি চারে ৬৮ করেন। হোল্ডারের ব্যাট থেকে আসে ৫৭ বলে ৫১ রান। দলটিকে মূলত দারুণ বোলিং করে হারতে বাধ্য করেন অজি পেসার স্টার্ক। এই বিশ্বকাপে প্রথম পাঁচ উইকেট শিকার তার হাত ধরেই হলো। এছাড়া প্রথম চার উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারে ১৫০ উইকেটের মালিক হলেন তিনি। বর্তমানে তার উইকেট সংখ্যা ১৫১।
অজিদের হয়ে অন্য বোলারদের মধ্যে প্যাট কামিন্স দুটি ও অ্যাডাম জাম্পা একটি উইকেট পান।
ম্যাচ সেরা নির্বাচিত হন ব্যাটিংয়ে দারুণ করা কোল্টার-নাইল।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত