অঞ্জু ঘোষের জন্মই ভারতে : বিজেপি

bcv24 ডেস্ক    ১০:০৫ এএম, ২০১৯-০৬-০৭    619


অঞ্জু ঘোষের জন্মই ভারতে : বিজেপি

অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন ওঠায় দলটির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দীলিপ ঘোষ বলেছেন, এই চলচ্চিত্র অভিনেত্রীর ভারতীয় নাগরিকত্বের পাশাপাশি তার জন্মও হয়েছে সেদেশে।

নিজের এই বক্তব্যের পক্ষে অঞ্জু ঘোষের জন্মসনদও প্রকাশ করেছেন তিনি। কলকাতা পৌর কর্তৃপক্ষের ওই সনদে অঞ্জু ঘোষের জন্ম তারিখ লেখা হয়েছে ১৯৬৬ সালের ১৭ সেপ্টেম্বর।

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ চলচ্চিত্রের জন্য দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পাওয়া অঞ্জু ঘোষ বুধবার কলকাতায় বিজেপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। অঞ্জুর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন দীলিপ ঘোষ।

ভারতের লোকসভা নির্বাচনের সময় চিত্রনায়ক ফেরদৌস তৃণমূলের প্রচারে গিয়ে তোপের মুখে পড়ার দুই মাস হতে না হতেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে আরেক বাংলাদেশি অভিনেত্রী অঞ্জুর যোগ দেওয়ার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ হয় দেশটির সংবাদমাধ্যমে। তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

Srmt. Anju Ghosh has recently joined our BJP. It has created some ripples and questions about her citizenship status. She is an Indian citizen and to rest all doubts, her “Birth Certificate” is the proof of her nationality. pic.twitter.com/mOwtMRryZh


— Dilip Ghosh (@DilipGhoshBJP) June 6, 2019

 বৃহস্পতিবার এক টুইটে এর জবাব দিয়ে দিলীপ ঘোষ লেখেন, “শ্রীমতি অঞ্জু ঘোষ সম্প্রতি আমাদের বিজেপিতে যোগ দিয়েছেন। এটা তার নাগরিকত্ব নিয়ে বেশ আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি একজন ভারতীয় নাগরিক এবং সব সন্দেহের অবসানে তার ‘জন্মসনদই’ তার নাগরিকত্বের প্রমাণ।”

‘বেদের মেয়ে জ্যোৎস্না’সহ অনেক জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করা অঞ্জু ঘোষ পরে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন। বাংলাদেশের পাশাপাশি ভারতেও রয়েছে তার বসবাস।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কলকাতার সল্ট লেকে বসবাস করছেন ৬৩ বছর বয়সী এই বাংলাদেশি অভিনেত্রী।

তবে বিজেপিতে যোগদানের ওই অনুষ্ঠানে বর্তমান নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন অঞ্জু ঘোষ এড়িয়ে যান বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

গত এপ্রিলে পশ্চিমবঙ্গে ছবির শুটিংয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর ভোটের প্রচারে গিয়ে বিজেপির তোপের মুখে পড়েন ফেরদৌস। পরে তার ভিসা বাতিল করে দেশছাড়ার নির্দেশ দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত