শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:১২ এএম
মৌসুমী হামিদ। এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী। ছোটবেলার ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে মৌসুমী বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলায় যখন যা চাইতাম তা-ই দেয়ার মতো অর্থনৈতিক অবস্থা তখন হয়তো ছিল না। যা চেয়েছি তার পুরোটা পাইনি হয়তো আংশিক পেয়েছি। ছোটবেলায় এমন ঘটনা বহুবার ঘটেছে। তবে এসব নিয়ে আমি কখনো হতাশ হইনি। যেটা পেয়েছি সেটাতেই খুশি থেকেছি। আব্বু আমাকে বলতেন, ‘অনেকের তো এটুকুও নেই, তোমার তো আছে। তারপরও মন খারাপ করবে কেন?’ আব্বু সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন।’’
তিনি আরো বলেন, ‘আমাদের যা আছে তাই নিয়ে খুশি
থাকি না, বরং আরো চাই, আরো চাই, আরো চাই! আমাদের আরো ভালো থাকতে হবে, আরো সুখ লাগবে। আমাদের আরো কাজ লাগবে, আরো বেশি জনপ্রিয়তা লাগবে। এজন্য আমরা যা খুশি তাই করছি। অন্য মানুষের ক্ষতি করছি, কাজে ব্যাঘাত ঘটাচ্ছি, রাজনীতি করছি, যা তা করছি। কিন্তু আব্বু সবসময় একটি শিক্ষা দিয়েছেন- তোমার যা আছে তাতে সুখী থেকো।’
মৌসুমী হামিদ বলেন, ‘দেশে যে হারে রেপ বেড়েছে— ঠিক বুঝতে পারছি না আমরা কোথায় যাচ্ছি! প্রতিদিনই এ ঘটনা ঘটছে। বিষয়টা এমন হয়েছে যে, এ ঘটনা না ঘটলে চলছেই না। ঈদ একটি আনন্দের উৎসব। কিন্তু প্রতিদিনই রেপের মতো খুব বাজে ঘটনা ঘটছে। সকালে ঘুম থেকে উঠে এ ধরনের নিউজ যাতে পড়তে না হয়, এটাই বাংলাদেশের জন্য আমার প্রত্যাশা। কন্যাসন্তান জন্ম দিয়ে কোনো বাবা-মাকে যেন চিন্তিত না হতে হয়। আমার মেয়ে হয়েছে, হায় হায় এখন তার ভবিষ্যত কী হবে? এমন ভাবনা যেন কোনো বাবা-মায়ের ভাবতে না হয়। দেশের মানুষের কাছে এমনটাই প্রত্যাশা। ঈদ সবার ঘরে আনন্দের বার্তা বয়ে আনুক। সবার জন্য ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন।’
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত