সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৭:৫৫ এএম
লোকসভা নির্বাচনের সময় থেকেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর্ব উত্তরোত্তর বেড়ে চলেছে৷ প্রায় প্রতিদিনই তৃমমূল শিবির থেকে এক বা একাধিক অথবা দলে দলে কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন৷ সাংসদ-বিধায়ক স্তর থেকে কর্মী-সমর্থক, তালিকা বেশ দীর্ঘ৷ সেই তালিকাকে আরও অনেকটাই বাড়িয়ে দিল উত্তর ২৪ পরগণার প্রায় ৫ হাজার তৃণমূলকর্মী৷
বৃহস্পতিবার নৈহাটি রেল মাঠে বিজেপির এই বিজয় সমাবেশের অনুষ্ঠানে সাংসদ হিসেবে জয়ের জন্য দিলীপ ঘোষ এবং অর্জুন সিংকে সম্বর্ধনা জ্ঞাপন করে বিজেপির ব্যারাকপুর জেলা সংগঠনের শীর্ষ নেতৃত্বরা৷ এদিনের জনসভায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়া ও উপস্থিত ছিলেন
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া পুরসভার বিজেপির পুরপ্রধান সৌরভ সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্রসহ কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। বিজেপির এই বিজয় সমাবেশের অনুষ্ঠান মঞ্চেই এদিন উত্তর ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫ হাজার তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন৷
যা যথেষ্ট শাসকদলের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বিজেপির হাতে এসেছে ভাটপাড়া পুরসভা। বিজেপির হাতে আসতে চলেছে আরও তিনটি পুরসভা। ইতিমধ্যে সেই সমস্ত পুরসভার কাউন্সিলররা বিজেপিতে যোগদান করেছে।
যদিও মুকুল রায় দাবি করেছেন, শুধু দুই কিংবা তিনটে নয়, আগামী কয়েকমাসের মধ্যেই বহু পুরসভাই তাদের হাতে চলে আসবে। আর এই পরিস্থিতিতে হাওড়া গ্রামীণ জেলায় বড়সড় ভাঙন ধরাল বিজেপি।
বিজেপির দাবি, প্রতিদিনই তৃণমূলসহ বিভিন্ন রাজনৈতিকদলের কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন। আগামীদিনে আরও মানুষ বিজেপির সঙ্গে আসবে বলে দাবি বঙ্গ-বিজেপি নেতৃত্বের। যদিও তৃণমূলের দাবি, যে সমস্ত নেতারা তৃণমূল ছেড়েছেন তাদের কোনো জনসংযোগই ছিল না। লোকসভা নির্বাচনে বিজেপির হয়েই তারা কাজ করেছেন বলেও দাবি শাসকদলের। ফলে তাদের দলত্যাগে কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছে তৃণমূল।
২০২১ সালের আগে মমতার সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সাবেক নেতা মুকুল। সাত দফায় তৃণমূল ছেড়ে বিধায়করা বিজেপিতে যোগ দেবে বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়।
যদিও পালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, কেউ তৃণমূল ছেড়ে যাবে না। কিন্তু তার এই হুঁশিয়ারি শুধু কথায়। ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন শুভ্রাংশু রায়, বিষ্ণুপুরের তৃণমূলের বিধায়ক। অন্যদিকে তৃণমূলের চাপ বাড়িয়ে বুধবার দিলীপ ঘোষ জানিয়েছেন, এই গোটা মাস যোগদানের উপর জোর দেবে বিজেপি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত