রবিবার, ২ আগস্ট ২০২৬ ১০:১২ এএম
৭২তম আসরের কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে নির্বাচিত হয়েছে মার্কিন পরিচালক জিম জারমাশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবিটি। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পামের জন্য প্রতিযোগিতা বিভাগে লড়বে এটি। আগামি ১৪ই মে দক্ষিণ ফরাসি উপক‚লের শহর কানের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যারাড থিয়েটার লুমিয়েরে ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। একইদিন এটি ফ্রান্সে মুক্তি পাবে। ১৪ই জুন থেকে আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ছবিটি।
মুক্ত নির্মাতা জিম জারমাশের ১৩তম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘দ্য ডেড ডোন্ট ডাই’। তার বিখ্যাত নির্মাণের তালিকায় আছে ওয়েস্টার্ন ধাঁচের ‘ডেড ম্যান’, সামুরাই ক্রাইম ঘরানার ‘গোস্ট ডগ: দ্য ওয়ে অব দ্য সামুরাই’, ভ্যাম্পায়ার ফিল্ম ‘অনলি লাভারস লেফট অ্যালিভ’, ‘নাইট অন আর্থ’। এ ছবির প্রেক্ষাপট সেন্টারভিল নামের ছোট্ট একটি শহর।
সেখানে হঠাৎ চোখে পড়ে ভ‚তুড়ে সব ব্যাপার। দিনের আলোর স্থায়িত্ব অনিশ্চিত হয়ে যায়। চাঁদ কখনও স্বাভাবিকের চেয়ে বড়-ছোট হতে থাকে। প্রাণীরা অস্বাভাবিক আচরণ দেখায়। কেউই এসবের কারণ জানে না। বিজ্ঞানীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সমাধি থেকে বেরিয়ে জীবন্ত লাশ হয়ে জীবতদের ওপর আক্রমণের উৎসব শুরু করে তারা! কিন্তু পিছপা হলে তো চলবে না। শহরের বাসিন্দারা তাই বেঁচে থাকার লড়াইয়ে নামে।
রসালো আমেজে সাহসিকতার গল্প বলা হয়েছে ছবিটিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিল মারে, অ্যাডাম ড্রাইভার, টিল্ডা সুইনটন, ক্লোয়ি সেভিনি, স্টিভ বুসেমি, ড্যানি গ্লোভার, ক্যালেব লান্ড্রি জোন্স, রোসি পেরেজ, ইগি পপ, সেলেনা গোমেজ, সারা ড্রাইভার, অস্টিন বাটলার, লুকা সাবাত, এস্টার বালিস্ত, ক্যারোল কেন ও টম ওয়েটস। ১৯৮৪ সালে ‘স্ট্রেঞ্জার দ্যান প্যারাডাইস’ ছবির জন্য কান উৎসবে সেরা নবীন পরিচালক হিসেবে ক্যামেরা দ’র পুরস্কার জেতেন জিম জারমাশ। সেটি ছিল আমেরিকার নতুনধারার মুক্ত চলচ্চিত্রের ইতিহাসে একটি ল্যান্ডমার্ক। সবশেষ ২০১৬ সালে কানের প্রতিযোগিতা বিভাগে স্থান পায় জিম জারমাশের ‘প্যাটারসন’।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত