জয় বাংলাদেশের এখন আর অঘটন নয়, তারা শক্তিশালী

bcv24 ডেস্ক    ০৬:৪৫ পিএম, ২০১৯-০৬-০৭    367


জয় বাংলাদেশের এখন আর অঘটন নয়, তারা শক্তিশালী

ইংল্যান্ড শক্তিশালী দল। এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিটই। শনিবার কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে কী ভাবছে তারা?

বিশ্বকাপে প্রত্যেক দলেরই মোটামুটি দুটি করে ম্যাচ হয়ে গেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও, হেরেছে পরেরটায়। বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্বাগতিক ইংল্যান্ডেরও একই অবস্থা। এই দুই দল একে অন্যের মুখোমুখি হচ্ছে, কার্ডিফে। ম্যাচটা জিতে জয়ের ধারায় ফিরতে চাচ্ছে দুই দলই। বাংলাদেশকে হারানো যে সহজ হবে না, সেটা মানছেন ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট।

প্রথম ম্যাচে মোটামুটি ভালো বল করলেও দ্বিতীয় ম্যাচে মার্ক উডের কাছে জায়গা হারাতে হয় প্লাঙ্কেটকে। দলও হেরেছে। কাঁধের চোটে ভুগতে থাকা স্পিনার আদিল রশিদকে বাংলাদেশের বিপক্ষে হয়তো খেলাবে না ইংলিশরা, আর এই সুযোগে আবারও একাদশে ঢুকতে যাচ্ছেন প্লাঙ্কেট। ইংল্যান্ডের বিশ্বকাপ দলের সবচেয়ে অভিজ্ঞ এই সদস্য বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না। বাংলাদেশকে যে এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, জানিয়েছেন সেটিও, ‘তারা যেদিন ফর্মে থাকে, সে দিন যেকোনো দলকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। আর বিশ্বকাপে এখন আর অঘটন বলে কিছু নেই।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়টাকে অনেকেই ‘অঘটন’ হিসেবে দেখতে চান। কিন্তু প্লাঙ্কেটের মতে যোগ্যতম দল হিসেবেই সেদিন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছেন সাকিব-মুশফিকরা, ‘আমরা দেখেছি বাংলাদেশ কীভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। ওই জয়কে মোটেও অঘটন বলা যায় না। বাংলাদেশ অনেক শক্তিশালী দল।’

ইংল্যান্ডকে বেশ কয়েকবারই হারিয়েছে বাংলাদেশ। প্রথমবার সেই ২০১০ সালে, ব্রিস্টলে। প্লাঙ্কেটের স্পষ্ট মনে আছে সে ম্যাচটি, ‘আমার মনে পড়ে সেই ২০১০ সালে ইংল্যান্ডকে একবার হারিয়েছিল বাংলাদেশ। ওই জয়টাকে অঘটন বলা যায় কিন্তু এখন আর না।’

ব্রিস্টলের সেই ম্যাচ সম্পর্কে ইংলিশদের মধ্যে অধিনায়ক এউইন মরগানের চেয়ে ভালো কেউ জানেন না। সেই ম্যাচে যে ছিলেন তিনিও। ইমরুল কায়েস আর জহুরুল ইসলামের ব্যাটে চড়ে ৭ উইকেট হারিয়ে ২৩৬ রান করে বাংলাদেশ। ডানহাতি মিডিয়াম পেসার আজমল শেহজাদ নিয়েছিলেন ৩ উইকেট। জবাব দিতে নেমে বলতে গেলে একাই লড়েছিলেন জোনাথান ট্রট, ৯৪ রান করেছিলেন তিনি। ২৩১ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। সে ম্যাচে বাংলাদেশের দলের পাঁচজন এবারের বিশ্বকাপের স্কোয়াডেও আছেন। মাশরাফি, মাহমুদউল্লাহ, তামিম, সাকিব, রুবেলরা কি পারবেন ব্রিস্টলের স্মৃতি ফিরিয়ে আনতে?


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত