আম্পায়ারদের সমালোচনা করেছেন মাইকেল হোল্ডিং

bcv24 ডেস্ক    ০৬:৪৬ পিএম, ২০১৯-০৬-০৭    663


আম্পায়ারদের সমালোচনা করেছেন মাইকেল হোল্ডিং

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১৫ রানে হেরে যাওয়া ম্যাচের আম্পায়ারদের সমালোচনা করেছেন মাইকেল হোল্ডিং। ক্যারিবিয়ান এই বোলিং কিংবদন্তির ভাষায় ম্যাচে আম্পায়ারিং ছিল জঘন্য। 

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে গত বৃহস্পতিবারের ম্যাচে স্কাই টেলিভিশনের অন্যতম ধারাভাষ্যকার ছিলেন হোল্ডিং। মাঠের দুই আম্পায়ার নিউ জিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগের সমালোচনা করেন তিনি।

২৮৮ রান তাড়ায় নেমে প্রথম দুইবার আম্পায়ারের আউটের সিদ্ধান্তে রিভিউ নিয়ে টিকে যান গেইল। তৃতীয় রিভিউয়ে ব্যর্থ হয়ে শেষ হয় তার ১৭ বলে খেলা ২১ রানের ইনিংস। তবে এর পরপরই টিভি রিপ্লেতে দেখা যায়, আগের বলটিতে ওভারস্টেপ করেছিলেন মিচেল স্টার্ক। আম্পায়ারের নজর এড়িয়ে যাওয়ায় ডাকেননি ‘নো’। তিনি ভুল না করলে আউট হওয়া বলটিতে ফ্রি হিট পেতেন ক্যারিবিয়ান ওপেনার।

সে সময় ধারাভাষ্যে থাকা ৬৫ বছর বয়সী হোল্ডিং বলেন, “এই ম্যাচের আম্পায়ারিং জঘন্য।”

গ্যাফানির সিদ্ধান্তে গেইল প্রথম রিভিউ নেন তৃতীয় ওভারে। কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ব্যাটসম্যান। রিভিউয়ে দেখা যায়, ব্যাটে বল স্পর্শ করেনি। স্টাম্প ছুঁয়ে কিপারের কাছে গিয়েছিল বল, তবে বেল পড়েনি।

দুই বল পর এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন গ্যাফানি। এবারও রিভিউ নেন ব্যাটসম্যান। বল ট্র্যাকিংয়ে দেখা যায় লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত বল।

রিভিউ নিয়ে দুইবার বাঁচেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তবে তিনি আম্পায়ারদের ওই সিদ্ধান্তগুলোকে দেখছেন অনিচ্ছাকৃত ভুল হিসেবে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত