আগুয়েরো মেসির জন্য কোপা আমেরিকা জিততে চান

bcv24 ডেস্ক    ০৬:৪৮ পিএম, ২০১৯-০৬-০৭    630


আগুয়েরো মেসির জন্য কোপা আমেরিকা জিততে চান

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শিরোপা খরা কাটাতে অধীর হয়ে আছেন তার জাতীয় দলের সতীর্থ সের্হিও আগুয়েরো। অধিনায়কের জন্য জিততে চান এবারের কোপা আমেরিকা।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শিরোপা খরা কাটাতে অধীর হয়ে আছেন তার জাতীয় দলের সতীর্থ সের্হিও আগুয়েরো। অধিনায়কের জন্য জিততে চান এবারের কোপা আমেরিকা।

জাতীয় দলের হয়ে মেসি এখনও কোনো শিরোপা জিততে পারেননি। ২০০৭, ২০১৫ এবং ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনাল এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারে স্বপ্ন ভাঙে বার্সেলোনা তারকার।

২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়া মেসি টুর্নামেন্টের পর জাতীয় দলকে বিদায়ও বলে দিয়েছিলেন। গত মার্চে অবসর ভেঙে ফেরেন এই ফরোয়ার্ড।

সান হুয়ানে আগামি শনিবার নিকারাগুয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচ সামনে রেখে ফক্স স্পোর্ট আর্জেন্টিনাকে আগুয়েরো তার চাওয়ার কথা জানান।

“নিজের চেয়েও আমি মেসির জন্য চ্যাম্পিয়ন হতে অধীর হয়ে আছি। আশা করি একদিন এটা পূরণ হবে।”

“এটা জেতা তার স্বপ্ন এবং সবারই স্বপ্ন। তার জন্য কোপা আমেরিকা জিততে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে চাই।”

“জাতীয় দলে সে দীর্ঘদিন আছে এবং সে কষ্ট করেছে। আমিও কষ্ট করেছি। আমরা জানি দলের জন্য সে কি আনতে পারে। ব্যর্থ না হওয়ার জন্য দলের বাকিদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে।”

১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার পরের আসর। ১৫ জুন সালভাদোরে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা জেতার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে মেসিদের অপর দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কাতার।

গত মৌসুম ম্যানচেস্টার সিটির ঘরোয়া ট্রেবল জয়ে ৩২ গোল করে অবদান রাখলেও কোপা আমেরিকায় খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকার কথা জানান আগুয়েরো।

“যখন আমাকে দলে ডাকা হলো না, তখন আমার সন্দেহ হয়েছিল যে আমি খেলতে পারব কি-না। লিও এপ্রিলে আমাকে ফোন করে বলল যে আমাকে ডাকা হবে।”

“আমি খুব খুশি হয়েছিলাম। জানি না, এটা শেষ টুর্নামেন্ট হবে কিনা। আমরা জাতীয় দলের হয়ে কিছু জিততে চাই।”

৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড ছোটখাট ভুল নিয়েও সতীর্থদের সতর্ক করে দিয়েছেন।

“আমরা জানি আর্জেন্টিনার ওপর অনেক চাপ আছে। ক্ষুদ্রতম ভুলেও আপনি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যেতে পারেন; কেননা, এটি সংক্ষিপ্ত ফরম্যাটের একটি প্রতিযোগিতা। একটা বাজে ম্যাচ খেলারও সুযোগ নেই। সিটির হয়ে যেটা করেছি, একই চেষ্টা আমি আর্জেন্টিনার হয়ে করব।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত