রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াইয়ের শেষটা ইংল্যান্ডের জন্য হলো ভীষণ বিব্রতকর ও হতাশাজনক। অতিরিক্ত সময়ে নিজেদের হাস্যকর ভুলে হজম করল দুটি গোল। তাতে প্রথমার্ধে পিছিয়ে পড়া নেদারল্যান্ডস ঘুরে দাঁড়িয়ে পাওয়া দারুণ জয়ে উঠে গেল উয়েফা নেশন্স লিগের ফাইনালে।
পর্তুগালের গিমারাইসে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-১ গোলে জিতেছে নেদারল্যান্ডস। প্রথমার্ধে মার্কাস র্যাশফোর্ডের গোলে ডাচরা পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন মাতাইস দি লিট।
এই নিয়ে পঞ্চমবারের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে ১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়নরা।
আগামী রোববার পোর্তোয় প্রতিযোগিতাটির অভিষেক আসরের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও নেদারল্যান্ডস। বুধবার প্রথম সেমি-ফাইনালে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে একই ব্যবধানে হারায় বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা।
গত কয়েক বছরের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে থাকা নেদারল্যান্ডস ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে কয়েকটি সুযোগও তৈরি করেছিল ২০১৬ সালের ইউরো ও গত বছরের রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া দলটি; কিন্তু সাফল্য মেলেনি।
এর মাঝে ৩২তম মিনিটে র্যাশফোর্ডের সফল স্পট কিকে এগিয়ে যায় ইংল্যান্ড। ডি-বক্সে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডকে আয়াক্স ডিফেন্ডার দি লিট ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
জাতীয় দলের হয়ে ২১ বছর বয়সী র্যাশফোর্ডের এটি ৩২ ম্যাচে সপ্তম গোল। এর মধ্যে চারটি গোল করেছেন শেষ সাত ম্যাচে।
বিরতির পরও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখা নেদারল্যান্ডস ৭৩তম মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায়। মেমফিস ডিপাইয়ের কর্নারে সবার উপরে লাফিয়ে হেডে দলকে সমতায় ফেরান দি লিট।
৮৩তম মিনিটে জেসি লিনগার্ড জালে বল পাঠালে উল্লাসে মাতে ইংল্যান্ড। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
আর এ পর্বেই মারাত্মক দুটি ভুল করে বসে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা। শেষ পর্যন্ত যা পার্থক্য গড়ে দেয়।
৯৭তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে ডিফেন্ডার জন স্টোনস বল ক্লিয়ার না করে সময় নষ্ট করলে তার পা থেকে বল কেড়ে নিয়ে শট নেন ডিপাই। ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ছুটে এসে কুইন্সি প্রোমেসের শটে বল কাইল ওয়াকারের পায়ে লেগে জালে জড়ায়।
১১৪তম মিনিটে ডাচদের তৃতীয় গোলেও যথেষ্ট দায় ছিল ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার স্টোনসের। বল বিপদমুক্ত না করে তিনি ডি-বক্সের মুখে সতীর্থ রস বার্কলিকে পাস দেন! চেলসির এই মিডফিল্ডার আবার অবাক করে দিয়ে ডি-বক্সেই বল বাড়ান আর তা ধরে পেনাল্টি স্পটের কাছে বাড়ান ডিপাই। জোরালো শটে ফাঁকা জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন সেভিয়ার ফরোয়ার্ড প্রোমেস।
শিরোপা লড়াইয়ের দিনেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত