রবিবার, ২ আগস্ট ২০২৬ ১০:১০ এএম
অভিনেত্রী শ্রাবন্তী তৃতীয় বিয়ের জন্য তৈরি হচ্ছেন বলে টলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে। শ্রাবন্তী এবার যার সঙ্গে প্রেম করছেন তার নাম রোশন সিং ওরফে মন্টি। জন্মসূত্রে রোশন সিং পাঞ্জাবি। পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু। বর্তমানে পার্ক সার্কাস এলাকাতেই থাকেন রোশন। জানা গেছে, মন্টি ওরফে রোশন শ্রাবন্তীর জামাইবাবুর পরিচিত। সেখান থেকেই তার সঙ্গে শ্রাবন্তীর আলাপ। তাদের পরিচয় নাকি খুব বেশি দিনেরও নয়, মাত্র মাস চারেকের।
তবে এই অল্প সময়ের মধ্যেই দুজনের প্রেমপর্ব বেশ গাঢ় হতে শুরু করেছে।
সম্প্রতি সোস্যাল মিডিয়াতে ভিডিও সহযোগে শ্রাবন্তী জানিয়েছেন, বন্ধুত্ব ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রেমে। তবে তাতে এক্কেবারেই নাকি আপত্তি নেই অভিনেত্রী শ্রাবন্তীর। বিশেষ ভিডিওতে নিজেই প্রকাশ করেছেন তার মনের এই ভাব। জানিয়ে দিয়েছেন প্রেমে আপত্তি নেই।
উল্লেখ্য, গত ১৫ই জানুয়ারি শ্রাবন্তী তার দ্বিতীয় স্বামীর কাছ থেকে মিউচুয়াল ডিভোর্স চেয়ে আলিপুর জাজেস কোর্টে আবেদন করতে গিয়েছিলেন। গত বছর ১০ই জুলাই শ্রাবন্তী ও কৃষ্ণ ভিরাজ মহাসমারোহে বিয়ে করেছিলেন। বিয়ের তিনমাস যেতে না যেতেই তাদের মনোমালিন্য বিবাহ বিচ্ছেদে পরিণত হয়েছে। তবে কি কারণে এই ভাঙন সে বিষয়ে শ্রাবন্তী বা কৃষ্ণ ভিরাজ কেউই মুখ খোলেননি।
এর আগে খুবই অল্প বয়সে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ হয়েছিল শ্রাবন্তীর। দীর্ঘ ১৩ বছর পর ২০১৬ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। তার ও রাজীবের একটি ছেলেও রয়েছে, তাদের ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে।
এদিকে রোশনের সঙ্গে স্থায়ী সম্পর্ক করার আগে শ্রাবন্তী অনেক ভাবনা চিন্তা করছেন বলে তার ঘনিষ্ঠ সুত্রের খবর। তবে পুত্র ঝিনুকের নাকি রোশনকে খুবই পছন্দ। ইতিমধ্যেই শ্রাবন্তী ও রোশন একে অন্যের পরিবারে যাতায়াতও শুরু করেছেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত