সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৩ এএম
হাসপাতালে রোগী আর তাদের স্বজনদের জন্য ঈদ আসে মন খারাপ করা অনুভূতি নিয়ে হাসপাতালে রোগী আর তাদের স্বজনদের জন্য ঈদ আসে মন খারাপ করা অনুভূতি নিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যখন মানুষ বাড়ির পানে ছুটেছে, তখন অসুস্থ স্বজনকে নিয়ে অনেকে ছুটেছেন হাসপাতালে। অনেকে ঈদের আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারলেও যারা পারেননি তাদের জন্য ঈদ আসে মন খারাপের অনুভূতি নিয়ে। এমনই একজন মুন্সি আবদুর রউফ কলেজের শিক্ষক মওদুদ আহমেদ। স্ত্রী তাহরিমা আক্তারের অসুস্থতা তার ঈদের আনন্দ মাটি করে দিয়েছে। গত ৮ মে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের ১১৭ নম্বর কেবিনে আছেন তাহরিমা। গত বুধবার ঈদের সকালে মওদুদ আহমেদের সঙ্গে কথা হল হাসপাতালের লিফটে।
তিনি বলেন, গত এক বছর ধরে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। ভারতে নিয়ে চিকিৎসা করিয়েছেন, কিন্তু অবস্থার উন্নতি হয়নি। এ পর্যন্ত তাকে সাতটি কেমোথেরাপি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমার স্ত্রীর জন্য দোয়া করবেন এখনও ঈদের নামাজ পড়তে পারিনি। ঈদের আনন্দ উপভোগ করতে পারিনি।” হাসপাতালে রোগী আর তাদের স্বজনদের জন্য ঈদ আসে মন খারাপ করা অনুভূতি নিয়ে হাসপাতালে রোগী আর তাদের স্বজনদের জন্য ঈদ আসে মন খারাপ করা অনুভূতি নিয়ে নিচ থেকে ওপরে উঠতে লিফটের পুরোটা পথই তিনি স্ত্রী কথা বলেছেন আর কেঁদেছেন। সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হলে মওদুদ বলেন, “আমার কান্না থামাবে কে? সর্বক্ষণ বুক ফেটে কান্না আসে।”
মঙ্গলবার দিন পর্যন্ত সেকান্দার মিয়ার সবকিছুই ঠিকঠাক চলছিল। রাত ৮টায় শুরু বিপত্তির। স্ত্রী মজিদা খাতুনের প্রসব বেদনা ওঠায় তাকে নিয়ে ছুটে এসেছেন ঢাকা মেডিকেলে। অনাগত সন্তানের কথা ভেবে কিছুটা আনন্দ যেমন আছে, স্ত্রীর জন্য দুশ্চিন্তাও করছিল সেকান্দারের মনে। “এ অবস্থায় ঈদের আনন্দ স্পর্শ করতে পারে না। রোগ বা প্রসব বেদনা তো আর বলে-কয়ে আসে না। কি করব স্ত্রীর ঠিকঠাক মতো ডেলিভারি হলে আমার ঈদের আনন্দ।” ঈদের দিনেও ঢাকার সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগে রোগীদের ভিড় ঈদের দিনেও ঢাকার সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগে রোগীদের ভিড় সন্তানের জন্মের অপেক্ষায় আছেন জানিয়ে সেকান্দার বললেন, রাতে আর সকালে দুইজন চিকিৎসক তার স্ত্রীকে দেখে গেছেন। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে বৃদ্ধ বাবা মোবারক হোসেনকে নিয়ে এসেছেন মাকসুদা আক্তার। যাত্রাবাড়ীর মোবারক হোসেন ভুগছেন শ্বাসকষ্টে। মাকসুদা বলেন, আসার সঙ্গে সঙ্গে একজন চিকিৎসক ও একজন নার্স তার বাবাকে চিকিৎসা সেবা দিয়েছেন। তিন বছর আগে দিনাজপুরের বীরগঞ্জের পলাশবাড়ী এলাকায় এক দুর্ঘটনায় ডান পা ভেঙে যায় রিকশাচালক দানারুলের (৫২)। এরপর থেকে প্রায়ই চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে আসেন তিনি।
ঈদের ছুটিতে সরকারি হাসপাতালে পালা করে সেবা দিচ্ছেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে সরকারি হাসপাতালে পালা করে সেবা দিচ্ছেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা তার স্ত্রী রানী আক্তার বলেন, ঈদের পরে আসতে কষ্ট হবে। তাই রাতেই দিনাজপুর থেকে ঢাকা মেডিকেলে স্বামীকে ভর্তি করাতে এসেছেন। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, “রিকশাচালক স্বামী এভাবে পঙ্গু হয়ে থাকলে ঈদের আনন্দ বলতে কি কিছু থাকে?” এ তো গেল রোগী আর তাদের স্বজনদের অনুভূতির কথা। অন্যদিকে ঈদের ছুটিতে নিরলস সেবা দিয়ে যাওয়া চিকিৎসক আর সেবিকাদের ঈদ কেমন কাটছে?
৭০১ নম্বর ওয়ার্ডে কর্মরত একজন সেবিকা জানান, তার ওয়ার্ডে সকাল আটটা থেকে তিনজন চিকিৎসক ও চারজন সেবিকা দায়িত্ব পালন করছেন। রোগীদের সেবা দিতে পারাটাই ঢাকা মেডিকেলের এই সেবিকার ঈদের আনন্দ বাড়িয়ে দেয় রোগীদের সেবা দিতে পারাটাই ঢাকা মেডিকেলের এই সেবিকার ঈদের আনন্দ বাড়িয়ে দেয় ঈদের দিনে রোগীকে সেবা দিতেই বেশি আনন্দ পান জানিয়ে তিনি বলেন, “এখানে আমি ঈদের আনন্দ রোগীদের সঙ্গে ভাগাভাগি করি।” ঈদের দিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসক ও সেবিকারা কাজ করতে দেখা গেছে। ঈদের দিন কাজ করতে কেমন লাগে জানতে চাইলে একজন চিকিৎসক হেসে বলেন, “এ ধরনের মানসিকতা নিয়েই ডাক্তার হয়েছি।” ঈদের দিনেও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রোগীদের ভিড় দেখা গেছে।
একজন কর্মচারী জানান, রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে ১২২ জন রোগী ভর্তি হয়েছেন। “সকালে বৃষ্টি না হলে রোগীর আরও বাড়ত,” বলেন তিনি। ঢাকার আরেক সরকারি হাসপাতাল মিটফোর্ডেও ঢাকা মেডিকেলের মত চিত্র দেখা গেছে। মিটফোর্ড হাসপাতালের ডায়েটিশিয়ান মো. গোলাম মোস্তফা বলেন, হাসপাতালে ৭৮৪ জন রোগী ভর্তি রয়েছেন। মিটফোর্ড হাসপাতালে ঈদের দুপুরে রোগীদের জন্য রাখা হয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা মিটফোর্ড হাসপাতালে ঈদের দুপুরে রোগীদের জন্য রাখা হয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা ঈদ উপলক্ষে রোগীদের বিশেষ খাবার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সকালে রোগীদের জন্য মিষ্টি, পাউরুটি, ডিম, কলা ও সেমাই দেওয়া হয়। অন্যান্য দিন সকালে পাউরুটি, ডিম ও কলা দেওয়া হত। ঈদের দুপুরে বিশেষ খাবারের তালিকায় রয়েছে পোলাও, মুরগির রোস্ট, ডিম ভুনা, খাসির কারি, রুই মাছ ভাজি, কোমল পানীয় ও একটি কলা। রাতে দেওয়া হবে মুরগির মাংস, সাদা ভাত, পাঁচমিশালি সবজি ও ঘন ডাল।
মিটফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক আবদুর রশিদ বলেন, রোগীসেবা যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য রোটেশন অনুযায়ী চিকিৎসক, নার্স ও কর্মচারী-কর্মকর্তারা নিয়োজিত রয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত