গরুর মাংসে হাড় বেশি, সংঘর্ষে আহত ৪০

bcv24 ডেস্ক    ১০:৩৬ পিএম, ২০১৯-০৬-০৭    584

গরুর মাংসে হাড় বেশি, সংঘর্ষে আহত ৪০

গরুর মাংসে হাড় বেশি দেওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার বাক-বিতণ্ডার জেরে ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে শিশু ও পুলিশসহ ৪০ জন আহত হয়েছেন। 

গতকাল সকালে প্রায় এক ঘণ্টা ধরে এই সংঘর্ষের সময় ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড় কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন জানান, সদর উপজেলার খাঁটিহাতা ও সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের কারণে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।  

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের এক ব্যক্তি সকালে খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে এক দোকানে মাংস কিনতে যান। সেখানে মাংসে হাড় বেশি দেওয়া নিয়ে দোকানীর সঙ্গে ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। এর জের ধরে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষ নিজের গ্রামের লোকজন জড়ো করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

সরাইল থানার ওসি মফিজ উদ্দিন জানান, ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই প্রেমধন, এএসআই নিয়ামত উল্লাহ এবং কন্সটেবল শামসুল ও মাহবুব। সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত