সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ এএম
কক্সবাজারের টেকনাফে অপহৃত এক শিশুকে উদ্ধার করতে গিয়ে পুলিশের অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন।
গতকাল ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের পেছনে পাহাড়ি এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের ভাষ্য। নিহতরা হলেন, উখিয়ার থাইংখালী ১৩ নম্বর ক্যাম্পের ব্লক সি-১ এর শামসু আলম (৩৫), একই ক্যাম্পের ব্লক সি-২ এর নূর আলম (২১) এবং টেকনাফের লেদা ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ হাবিব (২০)।
ওসি প্রদীপ বলেন, ‘সংঘবদ্ধ ওই অপহরণকারী চক্রের সদস্যরা’ কয়েকদিন আগে লেদা ক্যাম্প থেকে তিন বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে অপহরণ করে। পরে তারা শিশুটির বাবা-মায়ের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ওই চক্রের সদস্যরা শিশুটিকে নিয়ে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের পেছনে পাহাড়ি এলাকায় অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল ভোর রাতে সেখানে অভিযান চালায়। “পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্র অপহরণকারীরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। “গোলাগুলি থামলে ঘটনাস্থল থেকে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপহরণকারী দলের তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।” ওই তিনজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, এ অভিযানে টেকনাফ থানার কনস্টেবল সৈকত বড়ুয়া, মোহাম্মদ আরশেদুল ও মোহাম্মদ সেকান্দর আহত হন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক এবং আটটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত