মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:০২ এএম
ফেব্রুয়ারিতে বালাকোটের যে স্থানে ভারতের বিমান হামলাকে ঘিরে নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যে বিতর্ক চলছে, ভারতের লোকসভা নির্বাচনের প্রাক্বালে সেই স্থানটি বিদেশি গণমাধ্যম ও প্রতিরক্ষা অ্যাটাশেদের দেখিয়েছে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের প্রাণঘাতী হামলার পাল্টা পদেক্ষেপে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে কথিত ‘জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র’ হামলা চালায়।
‘জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র’ বলে ভারতের দাবি করা বালাকোটের জইশ পরিচালিত মাদ্রাসায় গত বুধবার সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়া হয়। তাদের বিমান বাহিনীর হামলায় এখানে অসংখ্য জঙ্গি হতাহত হয়েছে বলে দাবি করেছিল ভারতীয় গণমাধ্যম। কিন্তু বিশাল ওই মাদ্রাসা ভবনটি এখনো পুরোপুরি অক্ষত রয়েছে বলে জানিয়েছে বিবিসি। বিদেশি সাংবাদিক ও কূটনীতিকদের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওই স্থানটি পরিদর্শনে নিয়ে একটি মাঝারি আকৃতির গর্তও দেখিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতীয় বিমান বাহিনীর বোমায় ওই গর্তটি সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে তারা।
বোমার বিস্ফোরণে একটি ঘরের হালকা ক্ষতি ও এক ব্যক্তি সামান্য আহত হয়েছিলেন বলে বিবিসি জানিয়েছে। ঘটনাস্থলে কিছু পড়ে থাকা গাছও দেখা গেছে। সাংবাদিক ও কূটনীতিকদের এরপর কাছাকাছি তালিম উল কোরান মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর মাদ্রাসাটিতে বিদেশি গণমাধ্যমের এটিই প্রথম প্রবেশ।
বিবিসি বলছে, পাহাড় চূড়ায় অবস্থিত বিশাল ওই ভবনে আড়াই হাজার শিশুকে রাখার মতো ব্যবস্থা আছে। মাদ্রাসাটি ‘কোনো ক্ষতি করেনি’ বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর। মাদ্রাসাটিকে ‘জঙ্গি প্রশিক্ষণ শিবির’ অ্যাখ্যা দেওয়া ভারতীয় দাবির ‘সত্যতা নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি। সাংবাদিক ও কূটনীতিকদের পরিদর্শনের সময় ভবনটিতে ১৫০-২০০ শিশু কোরান তেলওয়াত করছিল। মাদ্রাসাতে অবস্থান করা সবাই স্থানীয় বলে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন এক শিক্ষক ও এক শিক্ষার্থী। ভারতীয় বাহিনীর হামলার পর মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তারা। পুরো পরিদর্শন পর্বই ছিল ‘নিয়ন্ত্রিত’, বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার নেওয়ার সুযোগ দেয়া হলেও তাদেরকে তা স্বল্প সময়ের মধ্যেই শেষ করতে বলা হয়।
পাকিস্তান বালাকোটের আক্রান্ত স্থানটি সাংবাদিক ও কূটনীতিকদের দেখানোর পর বিবিসি এ বিষয়ে জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে তারা গত মাসের দেওয়া বিবৃতিতেই অটল থাকার কথা জানায়। মার্চের ওই বিবৃতিতে ২৬ ফেব্রুয়ারির সন্ত্রাসবিরোধী আক্রমণ কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সমর্থ হয়েছিল বলে দাবি করা হয়।
ঘটনার দেড় মাস পর স্থানটিতে সাংবাদিকদের নিয়ে যাওয়াই যা বলার বলছে, বুধবার এমনটাই বলেছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ফেব্রুয়ারিতে আল-জাজিরা সাংবাদিকরাও বালাকোটের ওই স্থানটি পরিদর্শন করেছিলেন; মাদ্রাসাতে না গেলেও তারা এর একটি স্মারকচিহ্ন দেখেছিলেন, যেখানে জইশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের নাম ‘নেতা’ হিসেবে লিপিবদ্ধ ছিল। বালাকোটের বিমান হামলা ভারতে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনের প্রচারেও ব্যাপক প্রভাব ফেলেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো ভোটার হওয়া তরুণ নাগরিকদের তাদের ভোট বালাকোটে বিমান হামলাকারী চালকদের উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত