সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ এএম
নোয়াখালীতে স্ত্রীকে হাতকড়া পরিয়ে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ।
পুলিশ গত বুধবার নোয়াখালী জেলা কারাগার সড়কের নুর জাহান মহল থেকে ওই নারীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। পরে তার স্বামী কারারক্ষী মো. মামুনকে আটক করে।
কারারক্ষী মো. মামুন চট্টগ্রামের দারোগারহাটের মো. বকুলের ছেলে। বর্তমানে তিনি নোয়াখালী জেলা কারাগারে কর্মরত আছেন। তার স্ত্রীর (১৯) বাবার বাড়ি জামালপুরের সানাইবান্ধা গ্রামে। তবে তার বাবা-মা এখন চট্টগ্রাম শহরে থাকেন।
মামুনের স্ত্রী সাংবাদিকদের বলেন, মামুন দুই বছর আগে চট্টগ্রামে কর্মরত অবস্থায় ভালোবেসে তারা বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন মামুনের আগের এক স্ত্রী রয়েছেন। তিনি বলেন, বিয়ের পর নেশার টাকার জন্য মামুন প্রায়ই তাকে মারধর করতেন। সাত মাস আগে নোয়াখালী জেলা কারাগারে বদলি হওয়ার পর থেকে তাকে হাত ও পায়ে ‘হ্যান্ডকাফ’ পরিয়ে নির্যাতন চালাতে শুরু করেন। আশপাশের লোকজন যাতে চিৎকার না শুনতে পায় সেজন্য নির্যাতনের সময় স্ত্রীর মুখ কাপড় দিয়ে বেঁধে রাখতেন মামুন। এরপরও মাঝেমধ্যে প্রতিবেশীরা বিষয়টি টের পেতেন। এ কারণে সাত মাসে অন্তত পাঁচবার বাসা বদল করেন বলে মানুনের স্ত্রীর ভাষ্য।
নির্যাতনের শিকার ওই নারী আরও বলেন, মামুন তাকে নগ্ন করে মারধরের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি পুলিশে অভিযোগ দিলে তার বাবা ও ভাইকে মাদকের মামলা দিয়ে ফাঁসানোরও হুমকি দিয়ে আসছেন। তিনি অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে মামুন আমার বাবার কাছ থেকে ১০ হাজার টাকা এনে দিতে বলে। আমি রাজি না হলে রাতভর নির্যাতনের পর সকালে দুইহাতে হ্যান্ডকাফ পরিয়ে অফিসে চলে যায়।
এ ব্যপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীষা জানান, তাদের পাশের বাসার এক নারী বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে জেলা কারাগার সড়কে নুর জাহান মহলে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে হাতকড়া পরা ও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিকালে কারারক্ষী মামুনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে তিনি জানান। এ ব্যাপারে নোয়াখালী কারাগারের জেল সুপার মনির আহমেদ বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ছয় মাস পর আবার কাজে যোগ দেন। এখন এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিলে কারাকর্তৃপক্ষ সহায়তা করবে। এ ছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তিনি জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত