ডি ভিলিয়ার্সকে মানুষ হতে বললেন শোয়েব আখতার

bcv24 ডেস্ক    ০৭:২১ পিএম, ২০১৯-০৬-০৮    663


ডি ভিলিয়ার্সকে মানুষ হতে বললেন শোয়েব আখতার

সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করে বোমা ফাটিয়ে দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের দেয়া সেই রিপোর্ট বলছে, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চেয়েছিলেন সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। 

তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তার সেই আবেদন আমলেই নেয়নি এবং বিশ্বকাপে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়। অনেকেই মনে করছেন ডি ভিলিয়ার্সকে দলে নেয়া উচিত ছিল ক্রিকেট সাউথ আফ্রিকার। আবার অনেকেই মনে করছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দ্বিতীয় দলের মতামতকেই সমর্থন জানিয়েছেন সাবেক পাকিস্তানি স্পিড স্টার শোয়েব আখতার। 

তার মতে, অর্থের জন্যই ডি ভিলিয়ার্স তাড়াতাড়ি অবসর নিয়েছেন। এখন আবার নিজের স্বার্থ বিবেচনা ফিরতে চেয়েছেন।

শোয়েব আখতার বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চায়। এটা অনেক বড় খবর; কিন্তু সে এখন কেন এসব বলতে চায়? যখন প্রোটিয়ারা খারাপ অবস্থায় আছে! মানুষকে এটা ভুলে গেলে চলবে না, বিশ্বকাপ খেলার জন্য তার উপর আইপিএল এবং পিএসএল চুক্তির চাপ ছিল। সে আইপিএলকেই বেছে নিয়েছে এবং বিশ্বকাপের আগে তাড়াতাড়ি অবসর নিয়ে নিয়েছে। আমি মনে করি অর্থের জন্যই সে এই সিদ্ধান্ত নিয়েছে।’

শোয়েব আরও বলেন, ‘খেলোয়াড়রা টাকা কামাচ্ছে, এ নিয়ে আমার কোন মাথাব্যথা নেই; কিন্তু সেটা সঠিক উপায়ে কামানো দরকার। তবে দেশকে আপনার সবার উপরে স্থান দিতে হবে। এখন আপনি অবসর থেকে ফিরে আবারো দলে ফিরতে চাইছেন বিশ্বকাপের জন্য। আমি মনে করি ম্যানেজমেন্ট তার ব্যাপারে সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’

এবি ডি ভিলিয়ার্স আলোচনায় থাকার জন্যই এসব করছেন বলে মনে করেন শোয়েব। এসব বাদ দিয়ে তাকে মানুষ হওয়ার উপদেশ দিলেন এই পাকিস্তানি ক্রিকেটার।

তিনি বলেন, ‘আমি মনে করি, দলে ফিরে এসে সবকিছু লুট করে ব্রেকিং নিউজ হতে চায় সে; কিন্তু এটা সঠিক নয়। মানুষের মতো এক সিদ্ধান্তে অটল থাকতে শিখুন। আর এটা তখনই সম্ভব, যখন আপনি অর্থের লোভ ছেড়ে দিবেন।’



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত