রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
সব গুঞ্জনের অবসান। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই যোগ দিলেন এডেন হ্যাজার্ড। কয়েক মৌসুম ধরে চলা আলোচনার ইতি টেনে দিয়েছে রিয়াল বেলজিয়াম ফরোয়ার্ডকে চেলসি থেকে নিয়ে এসে।
গত শুক্রবার রাতে হ্যাজার্ডের সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াল। ৫ বছরের চুক্তিতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত লস ব্লাঙ্কেোদের সঙ্গে থাকবেন বেলজিয়ান অধিরনায়ক। আর চেলসি থেকে তাকে নিয়ে আসতে দলবদলের অঙ্কটা ১০০ মিলিয়ন ইউরোর। ১৩ জুন নতুন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়কে পরিচয় করিয়ে দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে।
চেলসির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করলেন হ্যাজার্ড। ২০১২ সালে ফরাসি ক্লাব লিল থেকে নাম লিখিয়েছিলেন তিনি লন্ডনের ক্লাবটিতে। দুই মৌসুম ধরে তার স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল জোরালো ভাবে। আর এবারের দলবদলের আগে এই ফরোয়ার্ডের রিয়ালে যাওয়াটা ছিল সময়ের ব্যাপার।
২০১৮-১৯ মৌসুম পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তি ছিল হ্যাজার্ডের। এবারের ইউরোপা লিগ জেতার পর তিনি ঘোষণা দিয়েছিলেন, ভবিষ্যতের ব্যাপারে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তখনই একরকম জানা হয়ে গিয়েছিল রিয়ালে যাওয়ার বিষয়টি পাকা করে নিয়েছেন ২৮ বছর বয়সী তারকা। চেলসিতে কাটানো সময়ে দুটি প্রিমিয়ার লিগ, দুটি ইউরোপা লিগ ও একটি এফএ কাপ জিতেছেন হ্যাজার্ড। ব্যক্তিগত অর্জনের খাতায় এই সময়ে তিনি একবার যোগ করেছেন পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ২০১৪-১৫ মৌসুমে পাওয়া এই সাফল্যের সঙ্গে আছে আরও দুইবার রানার্স-আপ হওয়ার প্রাপ্তি।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত