ব্রেক্সিট: আরও ছয় মাস সময় পেল যুক্তরাজ্য

bcv24 ডেস্ক    ০৬:১৬ পিএম, ২০১৯-০৪-১১    534


ব্রেক্সিট: আরও ছয় মাস সময় পেল যুক্তরাজ্য

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ প্রক্রিয়া ব্রেক্সিট ৩১ অক্টোবর পর্যন্ত পেছানোর বিষয়ে পক্ষ দুটির মধ্যে সমঝোতা হয়েছে। 

ইইউয়ের সদরদপ্তর ব্রাসেলসে কয়েক ঘণ্টা ধরে শীর্ষ বৈঠকের পর গতকাল বৃহস্পতিবার ভোররাতে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এ সমঝোতার কথা জানান, খবর বিবিসির। 

ইইউয়ের নেতাদের বৈঠকের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে তাদের জানান, যুক্তরাজ্যের ইইউ থেকে বের হয়ে যাওয়ার তারিখ এই শুক্রবার  থেকে পিছিয়ে ৩০ জুনে নিয়ে যেতে চান তিনি। এক ঘণ্টার এক উপস্থাপনায় ব্রেক্সিট প্রক্রিয়া পেছানোর আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। এরপর ইইউ নেতারা তাদের সম্মিলিত সিদ্ধান্ত কী হতে পারে তা বের করতে টানা পাঁচ ঘণ্টা ধরে বৈঠক করেন। এরপর মে-কে ফের বৈঠকে ডেকে নেওয়া হয়।

ব্রাসেলসের স্থানীয় সময় ভোররাত সোয়া ২টায় সংবাদ সম্মেলনের জন্য বৈঠক থেকে বের হয়ে আসেন টাস্ক এবং ব্রেক্সিট ফের পিছিয়ে দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানান। 

এ সময় তিনি বলেন, “ব্রিটিশ বন্ধুদের জন্য বার্তা হচ্ছে অনুগ্রহ করে এই সময়টি নষ্ট করবেন না। তিনি বলেন, পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণভাবে যুক্তরাজ্যের হাতে থাকবে: তারা এখনও বিচ্ছেদ চুক্তিটিকে সমর্থন করতে পারে, সেক্ষেত্রে এই সময় বৃদ্ধি বাতিল হতে পারে। 

তিনি জানান, চাইলে যুক্তরাজ্য তার কৌশল পুনর্বিবেচনা করতে পারে বা ইচ্ছে করলে আর্টিকেল ৫০ নাকচ করে ‘ব্রেক্সিট পুরোপুরি বাতিল’ করতে পারে। 

তিনি বলেন, আমাদের ব্রিটিশ বন্ধুদের প্রতি একটি বার্তা দিয়ে আমাকে শেষ করতে দিন: এই সময়সীমা সম্প্রসারণ নমনীয় হয়েছে এবং আমার প্রত্যাশাও এমনই ছিল, তবে আমার প্রত্যাশার চেয়ে সময় একটু কম দেওয়া হয়েছে, তারপরও সম্ভাব্য সেরা সমাধান পাওয়ার জন্য এ সময় যথেষ্ট। অনুগ্রহ করে এই সময়টি নষ্ট করবেন না।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইয়ুঙ্কার বলেন, সম্ভবত যুক্তরাজ্যে একটি ইউরোপীয় নির্বাচন হবে-এটি কিছুটা বেখাপ্পা লাগতে পারে, কিন্তু নিয়ম নিয়মই এবং আমাদের অবশ্যই ইউরোপীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তারপর আমরা দেখবো কী হয়। এরপর ভোররাত পৌনে ৩টায় সংবাদ সম্মেলনে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রী মে জানান, এখনও যুক্তরাজ্যের লক্ষ যত দ্রুত সম্ভব ইইউ থেকে বের হয়ে যাওয়া। ব্রিটিশ পার্লামেন্ট মে মাসের প্রথম তিন সপ্তাহের মধ্যে বিচ্ছেদ চুক্তিটিকে অনুমোদন দিলে যুক্তরাজ্যকে আর ইউরোপীয় নির্বাচনে অংশ নিতে হবে না বলে জানান তিনি। 

তিনি আরও জানান, তার করা সমঝোতা চুক্তিটি অনুমোদিত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য ইইউয়ের ‘পূর্ণ সদস্যের সব অধিকার ভোগ করবে ও বাধ্যবাধকতা মেনে চলবে’। ব্রেক্সিটের সময়সীমা বৃদ্ধির জন্য এই নিয়ে দ্বিতীয়বার মে ইইউয়ের দ্বারস্থ হলেন। 

গত বছর ইউরোপের অন্যান্য নেতাদের সঙ্গে একটি বিচ্ছেদ চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, কিন্তু তার করা এ চুক্তিটি প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ এমপিরা এবং কোনো চুক্তি ছাড়া ইইউ ত্যাগ করার বিরুদ্ধেও ভোট দিয়েছে তারা। ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার চূড়ান্ত তারিখ ২০১৯ সালের ২৯ মার্চ নির্ধারিত ছিল। 

কিন্তু ওই তারিখের মধ্যে ব্রিটিশ এমপিরা মের করা চুক্তির বিষয়ে একমত হতে না পারায় এবং কোনো চুক্তি ছাড়া ব্রেক্সিটে রাজি না হওয়ায় ওই সময়সীমা ১১ এপ্রিল পর্যন্ত বাড়াতে সম্মত হয় ইইউ। কিন্তু নতুন তারিখের মধ্যেও ব্রিটিশ পার্লামেন্টে সমস্যার কোনো সমাধান করতে না পারায় এখন নতুন করে তাদের আরও ছয় মাস সময় দিল ইইউ।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত