মেসির জোড়া গোলে নিকারাগুয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

bcv24 ডেস্ক    ০৭:২৭ পিএম, ২০১৯-০৬-০৮    622


মেসির জোড়া গোলে নিকারাগুয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

লিওনেল মেসির দুই গোলে নিকারাগুয়াকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার প্রস্তুতিটা ভালভাবেই সেড়ে নিল আর্জেন্টিনা। গত শুক্রবার আর্জেন্টিনার সান হুয়ান স্টেডিয়ামে স্বাগতিকরা অনেকটা একপেশে ম্যাচ উপহার দিয়ে ১১৯তম র্যাঙ্কধারী নিকারুগুয়ের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে। যদিও প্রথম গোলের দেখা পেতে ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আর্জেন্টিনাকে। 

কোপা আমেরিকার আগে এটাই ছিল আর্জেন্টিনার একমাত্র প্রস্তুতি ম্যাচ। ৩৭ মিনিটে জিওভানি লো সেলসোর সহযোগিতায় স্বাগতিকদের এগিয়ে দেবার ৯৬ সেকেন্ড পর ব্যবধান দ্বিগুন করেছেন বার্সেলোনার সুপারস্টার মেসি। ইন্টার মিলানের ফরোয়ার্ড লটারো মার্টিনেজও দুই গোল করেছেন। দ্বিতীয়ার্ধে বদলী বেঞ্চ থেকে উঠে আসার পর মার্টিনেজ কোচ লিওনেল স্কালোনিকে পরপর দুই গোল উপহার দিয়েছেন। এর ফলে আগামি ১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার মিশন শুরু করার আগে মূল একাদশ নিয়ে স্কালোনিকে নতুন করে ভাবতেই হচ্ছে। 

গত গ্রীষ্মে রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের কারণে জর্জ সাম্পাওলিকে বরখাস্ত করার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন স্কালোনি। অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে আর্জেন্টিনার ২৬ বছরের শিরোপা খরা ঘোচানোর চ্যালেঞ্জ এখন স্কালোনির সামনে। পাঁচ বছর আগে রিওতে বিশ্বকাপ ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হবার দলটি থেকে এবারের কোপা আমেরিকা দলে রয়েছেন শুধুমাত্র সার্জিও আগুয়েরো, মেসি ও এ্যাঙ্গেল ডি মারিয়া। আগামি কয়েক সপ্তাহ দক্ষিণ আমেরিকারন শ্রেষ্ঠত্ব অর্জনে পুরো দলই আবারো মেসির ওপরই নির্ভরশীল। ২০০৭, ২০১৫ ও ২০১৬ সালে কোপা ফাইনালে পরাজিত হয়েছিল মেসির আর্জেন্টিনা। ১৯৯৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক কোন আসরে শিরোপা জয় করেছিল আকাশী-সাদা জার্সিধারীরা। কোপার ঐ সর্বশেষ শিরোপা জয়ের সময় মেসির বয়স ছিল মাত্র ৬ বছর। গত পাঁচটি ফাইনালের চারটিতেই খেলেছে আর্জেন্টিনা। 

স্বাগতিক ব্রাজিল দল থেকে নেইমারের ছিটকে পড়ার অর্থ হচ্ছে আগামি ১৪ জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টে সুষ্পষ্ট ফেবারিট হিসেবেই মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ-বি’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও এশিয়ান চ্যাম্পিয়ন কাতার।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত