বিশ্বকাপে আজ মুখোমুখি দুই ফেবারিট ভারত ও অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক    ০৭:৫০ পিএম, ২০১৯-০৬-০৮    688


বিশ্বকাপে আজ মুখোমুখি দুই ফেবারিট ভারত ও অস্ট্রেলিয়া

আজ বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এবারের আসরের দুই ফেবারিট ভারত ও অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দুটি ম্যাচ খেলে শতভাগ জয় তুলে নিলেও ভারত এ পর্যন্ত খেলেছে একটি মাত্র ম্যাচ। 

রোববার লন্ডনের ওভালে ম্যাচটি শুরু হবার আগে অস্ট্রেলিয়ার দুর্দান্ত ফর্মে থাকা ফাস্ট বোলারদের বিপক্ষে ভারতীয় টপ অর্ডারকে অবশ্যই সতর্ক হবার পরামর্শ দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিরাট কোহলির টিম ইন্ডিয়া যেকোন মূল্যেই বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এগিয়ে থাকার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। 

গত দুই দশক ধরেই এই দুই দলের মধ্যে এক অলিখিত প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরী হয়েছে। বিশ্বের অন্যতম সেরা দুটি দলের দ্বৈরথ যেন অনেক সময় পুরো বিশ্বের আলোচনার খোরাক হয়ে দাঁড়ায়। বিশেষ করে অস্ট্রেলিয়া যেখানে তাদের দুর্দান্ত ফর্মে থাকা ফাস্ট বোলারদের নিয়ে গর্ব করতেই পারে, বিপরীতে ভারতীয়রা রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, কোহলিদের নিয়ে সাজানো ইন-ফর্ম টপ অর্ডার নিয়ে বিশ্বের যেকোন দলের বিপক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত।

সে কারনেই অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে ভারতীয় ব্যাটনম্যানদের লড়াই দেখতে আজ পুরো ক্রিকেট বিশ্বই মুখিয়ে থাকবে। গত পাঁচটি বিশ্বকাপ আসরেও এই দুই দলের লড়াই আলাদা একটি আবহ তৈরী করেছিল। আজকের ম্যাচের আগে দুই দলের মধ্যে তিনটি লড়াইয়ের আভাস মিলেছে।

কোহলি বনাম স্টার্ক :

ওয়ানডে ও টেস্টে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বর্তমানে বিরাট কোহলি শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছে বাঁ-হাতি অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে কোহলি মাত্র ১৮ রানে আউট হন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ওয়ানডে ব্যাটিং গড় ৫৩’র উপরে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ে ৫ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন স্টার্ক। সে কারনেই ভারতের টপ অর্ডারকে গুড়িয়ে দিতে স্টার্কের ওপরই মূল ভরসা করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক এ্যালান বোর্ডার স্টার্ক সম্পর্কে বলেছেন, ‘যখন সে ছন্দ ফিরে পায় ও ফর্মে থাকে তখন অবশ্যই সে বিশ্বের সেরা বোলারদের একজন হিসেবে নিজেকে প্রমান করে। আমি মনে করি এতে কোন সন্দেহ নেই।’

ওয়ার্নার বনাম বুমরাহ :

বল টেম্পারিং ঘটনা থেকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসা অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিন ওয়ার্নার আবারো নিজের জাত চিনিয়েছেন। ভারতীয় প্রিমিয়ার লিগে সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থাকার পর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত ৮৯ রান উপহার দিয়েছেন আত্মবিশ্বাসী ওয়ার্নার। তবে বাঁহাতি এই ব্যাটসম্যানকে আজ ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বুমরাহ ইতোমধ্যেই ৫০ ম্যাচে ৮৭ উইকেট দখল করে নিজেকে প্রমান করেছেন। বুধবার প্রোটিয়া ইনিংসের শুরুতেই ২ উইকেট তুলে নিয়ে ভারতীয়দের জয়ে অনবদ্য ভূমিকা রেখেছেন বুমরাহ। সাউদাম্পটনের মেঘাচ্ছন্ন সকালে দক্ষিণ আফ্রিকান ওপেনার হাশিম আমলাকে মাত্র ৬ রানে ফিরিয়ে দিয়ে শুভ সূচনা করেছিলেন ২৫ বছর বয়সী বুমরাহ।

জাম্পা বনাম চাহাল :

এডাম জাম্পা কিংবদন্তী শেন ওয়ার্ন নন ঠিকই, কিন্তু ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার মূল স্পিন ভরসা হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৬ সালে ওয়ানডে অভিষেক হবার পর ৬৪টি ওয়ানডে উইকেটের মধ্যে ১৫টিই তিনি দখল করেছেন ভারতীয়দের বিপক্ষে। বোলিংয়ে বৈচিত্র্য বিশেষ করে গুগলি ও স্ট্রেট বল জাম্পার সাফল্যের মূল চাবিকাঠি।

জাম্পার ভারতীয় প্রতিপক্ষ যুজবেন্দ্র চাহালও অবশ্য কম যাননা। কুলদ্বীপ যাদবকে সাথে নিয়ে কোহলির স্পিন বিভাগকে প্রতি ম্যাচেই সমৃদ্ধ করে চলেছেন চাহাল। প্রোটিয়াদের বিপক্ষে চাহালই ৫১ রানে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ব্যাটিংকে উড়িয়ে দিতে চাহালের ওপরই টিম ইন্ডিয়া তাকিয়ে আছে।

সম্ভাব্য একাদশ :

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কে এল রাহুল, কেদার যাদব/বিজয় শঙ্কর. এমএস ধোনী, হার্ডিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সামি/ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়া : এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গেøন ম্যাক্সওয়েল, মার্কোস স্টোয়িনিস, এ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, এ্যাডাম জাম্পা, ন্যাথান কোল্টার-নাইল।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত