শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:০৭ এএম
ঈদ মানেই যেন প্রেক্ষাগৃহে সালমান খানের সিনেমা। প্রতি ঈদেই সালমান তার ভক্তদের নতুন ছবি উপহার দিয়ে থাকেন। এবারও তার ব্যক্তিক্রম ঘটল না। ঈদ উপলক্ষে গত ৫ জুন মুক্তি পেয়েছে সুপারস্টারের ‘ভারত’। ছবিটি নিয়ে শুরু থেকেই বেশ আশাবাদী ছিলেন অভিনেতা। যার প্রমাণ মিলেছে তার নানা কর্মকাণ্ডে। এদিকে ছবিটি মুক্তির পর সুপারস্টারের আশাও পূরন হয়েছে। কারণ মুক্তির প্রথম দিনেই ‘ভারত’ আয় করেছে ৪২.৩০ কোটি টাকা। ছবিটির মাধ্যমে সালমান নিজেই নিজের আগের সব রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছেন। তবে এই আনন্দ হয়তো বেশি দিন আর ধরে রাখতে পারলেন
না সাল্লু মিঞ্জা। কারণ ‘ভারত’ এরমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছেন সালমান খান। সম্প্রতি ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা গিয়েছে, ‘ভারত’ অনলাইনে ফাঁস করেছে সেই তালিম রকার্স সাইট। তামিল রকার্স-এর তরফে ছবিটি বিনামূল্যে ডাউনলোডের অপারেশন রয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও বহু ছবি তামিল রকার্সের তরফে ফাঁস করা হয়েছে। যার মধ্যে ছিল ‘কলঙ্ক’, রজনীকান্ত অভিনীত ‘২.০’, ‘ঠগস অব হিন্দোস্তান’, ‘গল্লি বয়’। বলিউডের পাশাপাশি হলিউডের ছবির ফাঁস করেছে ওই সাইটটি। যার মধ্যে রয়েছে ‘ভেনম’।
‘ভারত’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। বিরতি ভেঙে ‘ভারত’-এর মাধ্যমে আবারও এক সঙ্গে কাজ শুরু করেছেন সালমান-ক্যাটরিনা। যা এই ঈদে তাদের ভক্ত-দর্শকদের জন্য নতুন এক মাত্রা যোগ করেছে বলে ধারণা অনেকের। দক্ষিণ কোরিয়ার ছবি ‘অড টু মাই ফাদার’এর হিন্দি রিমেক ‘ভারত’। ছবিতে ভারতীয়-রাশিয়ান সার্কাসের বিষয়টি তুলে ধরা হয়েছে। ১৯৬০ সালের প্রেক্ষাপট থেকে বর্তমান সময়কাল পর্যন্ত আবর্তিত হয়েছে ছবিটিতে। আর এই ঘটনার আবর্তনে সালমান খানকে বিভিন্ন বয়সের পাঁচটি লুকে দেখা গিয়েছে। কখনও ধূসর চুল-দাড়ি, গোঁফ আর চশমার অবয়বে ষাটোর্ধ্ব বৃদ্ধ আবার কখনও একেবারে তরুণ হিসাবে দেখা গিয়েছে সালমানকে। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন টাব্বু, জ্যাকি শ্রফ ও সুনীল গ্রোভার। এদিকে এর আগে সালমান খানের ছবি মুক্তির প্রথম দিনে সর্বচ্চ আয়ের রেকর্ড ছিল ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটির। সুরজ বরজাতিয়ার ওই ছবিটির প্রথম দিনে বক্স অফিস কালেকশন ছিল ৪০ কোটি রুপি। তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ‘সুলতান’। এই ছবির কালেকশন ৩৬.৫৪ কোটি রুপি। আর এবার এই দুই ছবিকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করল সালমান- ক্যাটরিনার নতুন রসায়ন ‘ভারত’। সে হিসাবে ‘সুলতান’ চলে এলো তৃতীয়তে। এরপরই অবস্থান টাইগার জিন্দা হ্যায় (৩৪.১০ কোটি)।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত