মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:০১ এএম
নানা প্রতিশ্রুতি, পাল্লাপাল্টি অভিযোগ, কাশ্মীর নিয়ে উত্তেজনা, মাওবাদী হামলায় বিধায়কের মৃত্যুর মত ঘটন অঘটন পেরিয়ে ভারতে গতকাল শুরু হয়েছে চূড়ান্ত ভোটযুদ্ধ। ৯০ কোটি ভোটারের এই নির্বাচনকে বলা হচ্ছে বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ নির্বাচন। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনে ভোট হবে মোট সাত ধাপে। সরকার গঠন করতে হলে অন্তত ২৭২টি আসন পেতে হবে একটি দলকে। বিরাট এই আয়োজনের প্রথম ধাপে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ১৮টি রাজ্যের ৯১টি আসনে ভোটগ্রহণ চলে।
সপ্তদশ লোকসভা নির্বাচনের সব ধাপের ভোটগ্রহণ শেষে ২৩ মে হবে গণনা; সেদিনই জানা যাবে, কে যাচ্ছেন দিল্লির মসনদে।
বিবিসি লিখেছে, ভারতের এবারের সাধারণ নির্বাচনকে দেখা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা যাচাইয়ের পরীক্ষা হিসেবে। মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে মূল লড়াইটা হবে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরাতন দল ভারতীয় কংগ্রেসের, যার নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। বিভিন্ন জনমত জরিপে মোদীর দলের এগিয়ে থাকার আভাস মিললেও রাজ্যের ফলাফলে প্রভাবশালী আঞ্চলিক দলগুলোও ভোটের মোড় ঘুরিতে দেওয়ার শক্তি রাখে।
সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনে গতবার বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন। যার মধ্যে ২৮২টি আসন জিতে নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। কংগ্রেস জিতেছিল মাত্র ৪৪টি আসনে। গত নির্বাচনে ভোট পড়েছিল ৬৬ শতাংশের বেশি। আর সবগুলো আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিকটতম প্রার্থীকে ৫ লাখ ৭০ হাজার ১২৮ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন তিনি। লোকসভার মোট আসন সংখ্যা ৫৪৫ হলেও নির্বাচন হয় ৫৪৩টি আসনে। বাকি দুটি আসন ভারতের অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। তাদের দুই প্রতিনিধি কে হবেন, তা ঠিক করেন ভারতের রাষ্ট্রপতি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত