ইরানে চলছে অনন্ত-বর্ষার গানের শুটিং

bcv24 ডেস্ক    ০৮:১৫ পিএম, ২০১৯-০৬-০৮    624


ইরানে চলছে অনন্ত-বর্ষার গানের শুটিং

ঈদের পরের দিন থেকে ইরানে গানের শুটিং করছেন নায়ক অনন্ত ও নায়িকা বর্ষা। সেখানে কোরিওগ্রাফি করছেন বাংলাদেশের কোরিওগ্রাফার হাবিব রহমান। এরই মধ্যে একটি রোমান্টিক গানের শুটিং শেষ হয়েছে। ইরানে আরো দুটি রোমান্টিক গানের কিছু অংশের শুটিং করা হবে বলে জানিয়েছেন হাবিব। 

এ ছাড়া তুরস্কেও গান দুটির অংশ বিশেষ শুটিং করা হবে। এ বিষয়ে কোরিওগ্রাফার হাবিব রহমান বলেন, ‘২৯ মে আমাদের গানের শুটিং করার জন্য ইরান যাওয়ার কথা ছিল। সেটা হয়নি। গত ৪ জুন আমরা  শুটিং করার জন্য এখানে এসেছি। ঈদের পরের দিনেই একটি রোমান্টিক গানের শুটিং শুরু করেছি। আজ শেষ হবে এই গানটি। গানের সঙ্গে নাচ করবেন জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষা। এখানে আরো দুটি রোমান্টিক গানের অংশ বিশেষও শুটিং করব। এরপর আমাদের তুরস্কে দুটি গানের বাকি অংশ শুটিং করার কথা রয়েছে। দেশে ফিরে আরেকটি নতুন গানের শুটিং করারও কথা রয়েছে। ছবিতে মোট চারটি গান থাকবে।’  

হাবিব আরো বলেন, ‘গানগুলোতে দর্শক নতুন কিছু দেখতে পাবেন। কারণ আমাদের দেশের ছবির গান বিদেশের মাটিতে অনেক হয়েছে এখনো হচ্ছে তবে সেখানে দেখা যায়, একটি দেশের কোন শহরে গিয়ে একাধিক গানের শুটিং করা হয়। কিন্তু এই ছবিতে একটি  গানেই বিভিন্ন দেশের লোকেশন  দেখানো হবে।’ কোরিওগ্রাফি নিয়ে হাবিব আরো বলেন, ‘আমরা বাংলাদেশে দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে কাজ করছি। নতুন নতুন মিউজিক ভিডিও নির্মাণ করছি। সবাই দেশে প্রশংসাও করছে। আমরা দেখিয়েছি যে প্রযোজকের সহযোগিতা পেলে ভালো কিছু করতে পারি। দুঃখ হয় যখন দেখি আমাদের দেশি সিনেমাগুলোতে বিদেশি কোরিওগ্রাফার দিয়ে কাজ করানো হয়। আমি এই ছবির গান দিয়ে বিদেশি কোরিওগ্রাফারদের চ্যালেঞ্জ করছি।’ 

নায়ক ও প্রযোজক অনন্ত জলিল নির্মাণ করছেন চলচ্চিত্র ‘দিন দ্য ডে’। ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি প্রযোজনা-পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন বর্ষা।

এফ আই মানিক পরিচালিত ‘চাচ্চু’ ছবির মাধ্যমে কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেন হাবিব। নৃত্যপরিচালক মাসুম বাবুলের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি। তাঁর সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেন। এ পর্যন্ত প্রায় দেড়শতাধিক ছবিতে কাজ করেছেন। নেত্রকোনার পাহাড়ঘেঁষা এলাকা বিরিশিরিতে বেড়ে ওঠেন হাবিব। ছোটবেলা থেকে ভালোবাসতেন নাচ।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত