সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৭:১১ এএম
ভারতের নয়াদিল্লির কাছে অবস্থিত ফরিদাবাদের একটি স্কুলে আগুন লেগে ৩ জন প্রাণ হারিয়েছে। শনিবার সকালে এ আগুন লাগার ঘটনায় নিহতদের মধ্যে দুইজন শিশু। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফরিদাবাদের দুবুয়া কলোনিতে একটি কাপড়ের গুদামে আগুন লাগে। ওই গুদামটি একটি স্কুলের নিচের তলায় অবস্থিত। একপর্যায়ে আগুন ওই স্কুলেও ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ার জেরে আশেপাশের ঘরবাড়িও ধোঁয়ায় ঢেকে যায়। কমে আসে দৃশ্যমানতা। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদেরও।
আগুনের আতঙ্কে অনেকেই অসুস্থ হয়ে পড়েন ঘটনাস্থলে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতঙ্কে বাড়ি খালি করে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। আগুন লাগার ঘটনায় নিহত তিনজনের একজন হলেন ওই স্কুলের শিক্ষক। আর অপর দুইজন তার সন্তান। স্কুলটিতে গ্রীষ্মের ছুটি চলছিলো। তবে ওই শিক্ষকের পরিবার সেখানেই থাকতেন। তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে মারা যান তারা। ওই পরিবারকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, স্কুলে গ্রীষ্মের ছুটি চলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত