মোদিকে ইমরানের চিঠি, আবারও আলোচনার প্রস্তাব

bcv24 ডেস্ক    ০৯:১১ পিএম, ২০১৯-০৬-০৮    587


মোদিকে ইমরানের চিঠি, আবারও আলোচনার প্রস্তাব

মীমাংসাযোগ্য সব সমস্যার সমাধানে নয়াদিল্লির সঙ্গে আলোচনা চায় ইসলামাবাদ, এই বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত শুক্রবার। তিনি এ চিঠি পাঠান। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলা, তারপর বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে ভারতের বিমান হানা এবং তার পরদিন পাকিস্তানের পাল্টা আক্রমণে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। সম্প্রতি লোকসভা নির্বাচনে ব্যাপক জয় নিয়ে নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার পর, তার সঙ্গে টেলিফোনে কথা বলেন ইমরান খান। দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি, উন্নয়ন  ও শান্তির জন্য একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। সে সময় অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধির জন্য বিশ্বাস এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করার আহ্বান জানান মোদি। পাকিস্তানের আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভারত জানিয়ে দেয়, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।

গত বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র দফতরের তরফে জানানো হয়, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের কোনও পরিকল্পনা নেই। এর একদিন পর (শুক্রবার) মোদিকে চিঠি পাঠান ইমরান। আবারও কাশ্মিরসহ অন্যান্য সম্যাগুলোর সমাধানে আলোচনার প্রস্তাব দেন তিনি। তার চিঠিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, দুই দেশের দারিদ্র্য দূরীকরণের একমাত্র পথ আলোচনা, পাশাপাশি আঞ্চলিক উন্নয়নে একসঙ্গে কাজ করা প্রয়োজন বলেও ইমরান খান চিঠিতে উল্লেখ করেছেন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত