সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৭:১৯ এএম
ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীর স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন সাবেক অলিম্পিয়ান ও কেন্দ্রীয় মন্ত্রী আসলাম শের খান। গত শুক্রবার। রাহুলের কাছে চিঠি দিয়ে এ ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। বলেছেন, দুই বছরের জন্য তিনি কংগ্রেস সভাপতি হতে চান। আসলামের দাবি, ব্যক্তিগত নয়, দলীয় স্বার্থে এ প্রস্তাব দিয়েছেন তিনি।
ভারতের লোকসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর সভাপতির পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তাকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
রাহুল বলে আসছেন, নেহেরু-গান্ধী পরিবারের বাইরে থেকে কেউ কংগ্রেসের হাল ধরুক, সেটাই তিনি চান। কংগ্রেস সভাপতি পদে অন্য কাউকে বেছে নেওয়ার জন্য দলের নেতাদের অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তাতে রাজি নন কংগ্রেসের শীর্ষ নেতারা। দলকে পুনরুজ্জীবিত করার জন্য রাহুলকে দায়িত্ব দিয়ে একটি প্রস্তাবও পাস করেছেন তারা। এই পরিস্থিতিতে হঠাৎ শোরগোল ফেলে দিয়েছেন ভারতের প্রাক্তন অলিম্পিয়ান ও কেন্দ্রীয় মন্ত্রী আসলাম শের খান। কংগ্রেসের সভাপতি হতে চেয়ে এরইমধ্যে রাহুলকে চিঠি পাঠিয়ে দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএনআইকে আসলাম বলেন, ‘রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি হিসেবে পদত্যাগের প্রস্তাব দেওয়ায় এবং নেহেরু-গান্ধী পরিবারের বাইরের কাউকে তার স্থলাভিষিক্ত করার প্রস্তাব দেওয়ার পর আমি চিঠিটি লিখেছি। চিঠিতে উল্লেখ করেছি যে রাহুল যদি পদে বহাল থাকতে চান, তবে তা তিনি ভালোভাবেই করতে পারবেন। তবে তিনি যদি তা না চান, তাহলে আমি দুই বছরের জন্য সে দায়িত্ব নিতে চাই।’
আসলাম খান অবশ্য বলছেন, নির্বাচনে পরাজয়ের জন্য তিনি রাহুলকে দায়ী মনে করেন না। রাহুল চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। তবে কংগ্রেস জনগণের সঙ্গে সংযোগ তৈরি করতে পারেনি বলে মনে করেন তিনি। আর তাই জনগণ আবারও মোদিকে ভোট দিয়েছে। আসলাম মনে করেন, তার চেয়ে যোগ্য কোনও প্রার্থী থাকলে তাকেও কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া যেতে পারে।
১৯৭৫ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে সোনা জয়ী দলের সদস্য আসলাম, এর আগে একাধিকবার বিতর্ক তৈরি করেছেন। নিজের দলের নেতাদের বিরুদ্ধেই মুখ খুলে দলের রোষের মুখেও পড়েছিলেন তিনি। একসময় কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। কিন্তু, মধ্যপ্রদেশ কংগ্রেসের সঙ্গে গোলযোগের জেরে তাকে দল থেকে ইস্তফা দিতে হয়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত