সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৭:২২ এএম
পানিতে ডুব দিয়ে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত এতদিন হয়তো দেয়াল ছাড়া আর কিছু দেখা সম্ভব হয়নি। কিন্তু এবার হবে। বলা হচ্ছে, সাঁতারুর ৩৬০ ডিগ্রি কোণে যা থাকবে, সবই দেখতে পারবেন তিনি। এমন একটি সুইমিংপুল তৈরি করা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে। এই সুইমিংপুলে পার্শ্বদেশ এবং তলা থাকবে স্বচ্ছ। আর ওপরটা থাকবে খোলা। ফলে চোখ মেললে দেখা যাবে সব। বলা হচ্ছে, রোমাঞ্চপ্রিয় সাঁতারুরা খুব অল্প দিনের মধ্যেই এই ‘৩৬০ ডিগ্রি সুইমিংপুলে’ সাঁতারের স্বাদ পাবেন।
এর নকশাকার দাবি করেছেন, বিশ্বে এমন সুইমিংপুল এটাই প্রথম। এর আগে এমন কোনো সুইমিংপুল তৈরি হয়নি। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সুইমিংপুল নির্মাতা প্রতিষ্ঠান ক্যাম্পাস পুল এটির নকশা করেছে। এর পানি ধারণক্ষমতা ৬ লাখ লিটার। ৫৫ তলা ভবনের ওপর পুলটি তৈরি করা হবে। এর নাম দেওয়া হয়েছে ‘ইনফিনিটি পুল’। এটি নির্মাণ করা হবে কাস্ট অ্যাক্রিলিক দিয়ে। ফলে ভ্রমণকারীরাও বাইরে থেকে দেখতে পারবেন পুলের ভেতর কী চলছে। এমনকি পুলের নিচ থেকেও এর ভেতরের দৃশ্য দেখা যাবে। সত্যিকার অর্থেই বেশ ভয়ংকর অভিজ্ঞতা হবে সাঁতারুদের। কারণ সুইমিংপুলটির বাইরে কোনো সিঁড়ি থাকবে না। একজন সাঁতারুকে সুইমিংপুলে পৌঁছাতে হলে তাকে নিচ থেকে পানির ভেতর দিয়ে একটি পেঁচানো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই সুইমিংপুল দেখতেও হবে নয়নাভিরাম। নকশাকারেরা বলছেন, পুলের আলোকসজ্জা এমন হবে, যেন রাতে এটি জ্বলজ্বল করে। কম্পাস পুলের ডিজাইনার এবং টেকনিক্যাল ডিরেক্টর অ্যালেক্স কেমস্লি এক সাক্ষাৎকার বলেছেন, ‘আমরা এই ভবনের নকশা করতে গিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, কীভাবে আমরা সুইমিংপুলে প্রবেশ করব। এর সমাধান পাই ডুবোজাহাজের দরজার নকশা থেকে।’ পুলের নিরাপত্তাও থাকছে যথেষ্ট। বায়ুমান যন্ত্র থাকবে সব সময়ের বাতাসের গতিবেগ মাপার জন্য। থাকবে তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা। আর এই সুইমিংপুলে পানি গরম করা হবে ভবনের শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহার করে। এই সুইমিংপুলের নিচে একটি পাঁচ তারকা হোটেলও থাকবে। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালে ভবন ও সুইমিংপুলটির নির্মাণকাজ শুরু হবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত