আরও বাড়বে তাপমাত্রা, জুনের মাঝামাঝিই আসছে বর্ষা

bcv24 ডেস্ক    ১০:৩৭ পিএম, ২০১৯-০৬-০৮    539

আরও বাড়বে তাপমাত্রা, জুনের মাঝামাঝিই আসছে বর্ষা

লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। আগামি আরও দু’একদিন থেমে থেমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে। আর বৃষ্টি অল্প হওয়ায় তাপমাত্রাও ধারাবাহিকভাবে বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর জুনের প্রথম সপ্তাহে বর্ষাকালে বৃষ্টি নামানো দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশের পূর্বাভাস থাকলেও তা হয়নি। জুনের মাঝামাঝি সময়েই বাংলাদেশের ভূখণ্ডে মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও গতকাল তা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড সাধন হচ্ছে তেঁতুলিয়ায় ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘এখন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি আছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলের খেপুপাড়ায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, পটুয়াখালী, কক্সবাজারে হয়েছে ৩০ মিলিমিটার, ভোলায় বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার।’ 

আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, ‘লঘুচাপের প্রভাবে এখন বৃষ্টিটা হচ্ছে। লঘুচাপের প্রভাব কমতে শুরু করেছে। দু’একদিনের মধ্যে বৃষ্টি কমে যাবে।’

আজ ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই। তবে সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। গতকাল জ্যৈষ্ঠের ২৫ তারিখ, কবে নাগাদ বর্ষা আসছে- জানতে চাইলে নাজমুল হক বলেন, ‘আমরা পূর্বাভাস দিয়েছি আগামি ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ অঞ্চল দিয়ে বাংলাদেশে আসতে পারে। এরপর এটি ধীরে ধীরে সারাদেশে বিস্তৃত হবে। তখন এর প্রভাবে বৃষ্টি শুরু হবে। তবে সেটা মৌসুমী বায়ু হলে এরপরের পূর্বাভাস আমরা পরে দেব।’

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত