৪ জেলায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ৪

bcv24 ডেস্ক    ০৬:২৯ পিএম, ২০১৯-০৪-১১    407


৪ জেলায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ৪

ঢাকার মোহাম্মদপুর, মেহেরপুরের গাংনী, কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের বাঁশখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে বাঁশখালীতে নিহত ব্যক্তি জলদস্যু এবং বাকিরা মাদক কারবারী বা মাদক মামলার আসামি। গত বুধবার দিবাগত গভীর রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। 

প্রতিনিধিদের পাঠানো খবর:

ঢাকা: মোহাম্মদপুরে র‌্যাবের চেকপোস্টে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক চোরাকারবারি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-২ এর কোম্পানি কামান্ডার মহিউদ্দিন ফারুকীর ভাষ্য। 

র‌্যাব বলছে, নিহত নবী হোসেন (৪৭) মোহাম্মদপুর এলাকার একজন ‘চিহ্নিত মাদক কারবারি’। কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে জেনিভা ক্যাম্পের দিকে যাওয়ার পথে র‌্যাবের সঙ্গে তার দলের গোলাগুলি হয়। 

মহিউদ্দিন ফারুকী বলেন, র‌্যাবের চেকপোস্টে একটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে তারা গাড়ি না থামিয়ে র‌্যাবের দিকে গুলি ছুড়তে শুরু করে। একপর্যায়ে নবী অটোরিকশা থেকে নেমে গুলি করতে থাকে। তার গায়ে গুলি লাগলে সঙ্গীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। 

গুলিবিদ্ধ নবী হোসেনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা ফারুকী। 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং নবী হোসেনের কোমরের বেল্টে ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে।

কক্সবাজার: টেকনাফে গ্রেফতারের পর কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছ্নে। নিহত মোহাম্মদ কাশেম (৩২) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার আনু মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোরে পশ্চিম সাতঘরিয়া পাড়ায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গত বুধবার রাতে মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ কাশেমকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর গতকাল বৃহস্পতিবার ভোরে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে অভিযানে যায় পুলিশের একটি দল। কাশেমের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে কাশেম গুলিবিদ্ধ হন। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। কিন্তু পথেই তার মৃত্যু হয়। 

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক শাহীন মো. আবদুর রহমান চৌধুরী বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। 

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ করে দুটি বন্দুক, নয়টি গুলি ও তিন হাজার ৪০০ ইয়াবা পেয়েছে জানিয়ে ওসি প্রদীপ বলেন, কাশেম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে মাদকসহ কয়েকটি অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এ সময় এএসআই অহিদুল ইসলাম, কনস্টেবল হাবিব হোসেন ও তুহিন আহম্মেদ আহত হয়েছেন বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

মেহেরপুর: গাংনী উপজেলায় মাদক মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর জানিয়ে পুলিশ বলেছে, ওই লাশের পাশে পাওয়া গেছে গাঁজার পোটলা। নিহত ফজলুর রহমান ওরফে ফজু (৪৫) গাংনী উপজেলার কাজিপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে। মাদক বিক্রির অভিযোগে তার নামে গাংনি থানায় একাধিক মামলা রয়েছে। 

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলছেন, গত বুধবার রাত আড়াইটার দিকে হাড়াভাঙ্গা গ্রামে দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলিতে ফজলুর মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। 

তিনি বলেন, হাড়াভাঙ্গা মাদ্রাসার কাছে মাদক কারবারীদের দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে পালিয়ে যায়। 

পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়ার কথা জানিয়ে ওসি বলেন, পাশেই ছিল একটি ওয়ান শুটারগান ও এক কেজি গাঁজার একটি পোটলা। স্থানীয়রা নিহত ব্যক্তিকে ফজলুর রহমান ফজু হিসেবে শনাক্ত করার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ফজলুর লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক জলদস্যুর নিহত হওয়ার খবর দিয়েছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার ছোট ছনুয়া এলাকার চেমটখালীতে এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে গোলাগুলিতে দেলোয়ার হোসেন (৩২) নামের এক দস্যু মারা যায় বলে র‌্যাব-৭ এর এএসপি মাশকুর রহমান জানিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি বন্দুক ও ১৪৫টি গুলি উদ্ধার করা হয়। 

এএসপি মাশকুর বলেন, র‌্যাব-৭ এর দলটি চেমটখালীতে নিয়মিত টহলে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জলদস্যুরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থামার স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পপরে তার নাম দেলোয়ার হোসেন বলে জানা যায়। র‌্যাবের এই কর্মকর্তার ভাষ্য, দেলোয়ারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতাসহ মোট ছয়টি মামলা রয়েছে।


রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত