বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পে

bcv24 ডেস্ক    ০৯:৩৯ এএম, ২০১৯-০৬-০৯    531

বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পে

 বৃষ্টিতে রোহিঙ্গা শিবিরের রাস্তায় কাদা-পানিগত কয়েকদিনের থেমে থেমে নামা বৃষ্টিতে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুর্ভোগ বেড়েছে। বুধবার থেকে কক্সবাজারে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে রোহিঙ্গা ক্যাম্পের কাঁচা রাস্তায় কাদা-পানি জমে চলাচলে সমস্যা হচ্ছে। ভিজে চুপসে গেছে রোহিঙ্গাদের ঝুপড়িঘরগুলো। টেকনাফের নয়াপাড়া, মৌচনি, লেদা ও শালবাগানসহ কয়েকটি ক্যাম্প ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে কক্সবাজারে থেমে থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

ভারী বৃষ্টিপাতে ভ‚মিধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। এতে বিপর্যয় বাড়তে পারে রোহিঙ্গা ক্যাম্প এলাকায়। টেকনাফের শালবাগান ক্যাম্পের মোহাম্মদ ইসমাইল বলেন, ‘বৃষ্টি শুরু হওয়াতে আমাদের ক্যাম্পে দুর্ভোগ বেড়েছে। এই ক্যাম্পটি পাহাড়ি এলাকায় হওয়ায় ভুমিধসের ভয় রয়েছে।’ তিনি বলেন, ‘সবকিছু হারিয়ে প্রাণ বাঁচতে রাখাইন থেকে পালিয়ে এসেছি। এপারে একটি ছোট্ট ঝুপড়িঘরে ঠাঁই মিলেছে। কিন্তু ঝড়-বৃষ্টিতে ঘরের এক অংশ ভেঙে গেছে।’

বৃষ্টিতে রোহিঙ্গা শিবিরে কাদা-পানিওই ক্যাম্পের চেয়ারম্যান রমিদা বেগম জানান, পাহাড় কেটে এই ক্যাম্পটি গড়ে উঠেছে। ফলে জোরে বাতাস হলেই নড়বড় করে ঝুপড়িঘরগুলো। ওপর থেকে নিচের দিকে পানি নামলে ঘর স্যাঁতসেঁতে হয়ে যায়। রাতে না ঘুমিয়ে বসে থাকতে হয়। রোহিঙ্গাদের কষ্টের যেন শেষ নেই। টেকনাফের লেদা ক্যাম্পের ডেভেলপমেন্ট কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, ‘গত দু'দিনের অল্প বৃষ্টিতে পাহাড়ের ঢাল এবং পাদদেশে থাকা তাঁবুগুলোতে কাদা-পানি জমেছে। রোহিঙ্গাদের রান্নার কাজে সমস্যা হচ্ছে। ভারী বৃষ্টিপাত হলে এসব মানুষের কী হবে জানি না। ভারী বৃষ্টির আগেই এসব রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সরকারের প্রতি আহŸান জানাচ্ছি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, ‘বৃষ্টির পর ক্যাম্পের পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে। বেশি ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।’

বৃষ্টিতে রোহিঙ্গা শিবিরে কাদা-পানিএদিকে, টেকনাফ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, ‘বৃষ্টি ও গরমের কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে আসছে। জ¦র, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীই বেশি। রোগীদের অধিকাংশই শিশু।’

প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত গণহত্যা, ধর্ষণ ও নিপীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশ সীমান্তে এসে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। মানবিক কারণে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ সরকার। তখন থেকে এ পর্যন্ত প্রায় ৮ লাখ রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এরও আগে তিন লাখ রোহিঙ্গা বিভিন্ন কারণে আশ্রয় নিতে বাংলাদেশে আসায় বর্তমানে উখিয়া ও টেকনাফের শিবিরগুলোতে প্রায় ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। এদের বেশিরভাগই পাহাড় ও বন কেটে অস্থায়ী বসতি গড়ে তুলেছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে ও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জনমত সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত