সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৭:১৯ এএম
কেবল মেয়েদের ক্ষেত্রেই নয়, বিশ্বজুড়ে তাদের সঙ্গে পাল্লা দিয়ে বাল্যবিবাহ করেছে ছেলেরাও। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্বজুড়ে কন্যাশিশুদের সঙ্গে পাল্লা দিয়েবিবাহিত জীবন যাপন করছে প্রায় সাড়ে ১১ কোটি ছেলেশিশুও। এদের মধ্যে প্রতি পাঁচজনের একজনের বিবাহ হয়েছে ১৫ বছর বয়সে পা দেওয়ার আগেই। সারা বিশ্বে ছেলেশিশুদের বাল্যবিবাহ পরিস্থিতি নিয়ে ইউনিসেফ পরিচালিত প্রথম গবেষণা জরিপে এ তথ্য উঠে এসেছে।
প্রথমবারের মতো ছেলে শিশুদের বাল্যবিবাহ নিয়ে করা প্রতিবেদনটি তৈরিতে সংস্থাটি ৮২টি দেশের মানুষের বৈবাহিক অবস্থা ও জনসংখ্যাগত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছে। তাতে দেখা গেছে, শিশু অবস্থায় বিয়ে করা বিশ্বে সবচেয়ে বেশি ছেলের উপস্থিতি রয়েছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে। সেখানে এই হার ২৮ শতাংশ। এরপর যথাক্রমে নিকারাগুয়ায় ১৯ শতাংশ ও মাদাগাস্কারে ১৩ শতাংশ ছেলেশিশুর বিয়ে সম্পন্ন হয়েছে। বাল্যবিবাহের শিকার ছেলে শিশুদের মধ্যে ১৫ বছর বয়স হওয়ার আগেই বিয়ে করাদের সংখ্যা প্রায় আড়াই কোটি। ইউনিসেফ বলছে, যারা পরিণত বয়সে বিয়ে করে, তাদের সাপেক্ষে বিচার করলে বাল্যবিবাহের শিকার হওয়া ছেলেশিশুদের মধ্যে বিদ্যালয় থেকে ঝরে পড়ার প্রবণতা বেশি, অর্থনৈতিক সুযোগ-সুবিধা কম, নির্যাতন ও মানসিক স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। শুক্রবার প্রতাশিত গবেষণা প্রতিবেদনটিতে জাতিসংঘ শিশু সংস্থার নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে বলেছেন, ‘বাল্যবিবাহ শৈশব কেড়ে নেয়। শিশু অবস্থাতেই পূর্ণবয়স্ক মানুষের মতো দায়িত্ব কাঁধে তুলে নিতে বাধ্য হতে হয়; অথচ এ ব্যাপারে তারা সবসময় তৈরি থাকে না।’ বিবৃতিতে বলা হয়, বাল্যবিবাহ একটি ছেলেশিশুকে আগাম পিতৃত্বের দিকে ঠেলে দেয়; এটি পরিবারের দায়দায়িত্ব বহনে তার ওপর চাপ সৃষ্টি করে; শিক্ষা ও চাকরি লাভের সুযোগ সীমিত করে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত