খুলনার সিনেমা হল দর্শকহীন

bcv24 ডেস্ক    ০৫:৪৬ পিএম, ২০১৯-০৬-০৯    602


খুলনার সিনেমা হল দর্শকহীন

ঈদ উপলক্ষে খুলনা নগরের পাঁচটি সিনেমা হলে চলছে তিনটি ছবি। কিন্তু ঈদের দিন থেকে বৃষ্টি আর ক্রিকেট বিশ্বকাপ খেলার কারণে আশানুরূপ দর্শক পাচ্ছে না সিনেমা হলগুলো। ঈদের চতুর্থ দিনে অনেকটা দর্শকহীন ছিল হলগুলো।

খুলনা নগরের শঙ্খ সিনেমা হলে ঈদের দিন দুপুর ১২টা থেকে চলছে শাকিব খান ও মো. ইকবাল প্রযোজিত এবং মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিটি। নতুন ওই ছবি একই সঙ্গে চলছে নগরের খালিশপুর এলাকার লিবার্টি সিনেমা হলেও। সোসাইটি সিনেমা হলে চলছে উত্তম আকাশ পরিচালিত ‘বয়ফ্রেন্ড’। 

এ ছাড়া সঙ্গীতা সিনেমা হলে চলছে সাকিব সনেট অ্যান্ড টিম পরিচালিত ছবি ‘নোলক’। ছবিটি একই সঙ্গে চলছে খালিশপুর এলাকার চিত্রালী সিনেমা হলেও।

গত শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত খুলনা নগরের শঙ্খ, সোসাইটি ও সঙ্গীতা সিনেমা হল ঘুরে দেখা গেছে, দর্শক নেই বললেই চলে। দর্শক হিসেবে যাঁরা আছেন, বেশির ভাগই খুলনা শহরের বাইরের। বিশেষ করে কয়রা, পাইকগাছা, তেরখাদা ও দূরবর্তী উপজেলার দর্শকই বেশি। ওই সময়ে পরিবার নিয়ে এসেছেন এমন কোনো দর্শক চোখে পড়েনি। অপেক্ষাকৃত স্বল্পশিক্ষিত ও উঠতি বয়সের ছেলে-মেয়েদের সংখ্যা ছিল বেশি। বন্ধুবান্ধবকে নিয়ে আনন্দ করতে ছবি দেখতে এসেছেন তাঁরা।

শঙ্খ সিনেমা হলের গেটে কথা হয় আসাদুর রহমান নামের একজন দর্শকের সঙ্গে। তিনি তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে এসেছেন তেরখাদা উপজেলা থেকে।

আসাদুর জানান, বন্ধুদের নিয়ে আনন্দ করতেই শহরে এসেছেন। সারা দিন ঘোরাঘুরি করার পর দুপুরে ছবি দেখে বিকেলে বাড়ি যাবেন।

ওই সিনেমা হলের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, হলটিতে দর্শক ধারণক্ষমতা প্রায় এক হাজার। ঈদের দিন প্রথম শোতে দর্শকের চাপ ছিল কিছুটা বেশি, তবে আশানুরূপ নয়। অন্যান্য শোতে বিশেষ করে ঈদের দিন ও পরের দিন দর্শকের চাপ থাকে সবচেয়ে বেশি। মাঝেমধ্যে হাউসফুলও হয়ে যায়। তবে এবার তেমনটি নেই। তিনটার শোতে প্রায় দেড়’শ জন দর্শক হয়েছে বলে জানান তিনি।

ওই সিনেমা হল-সংশ্লিষ্ট আরও কয়েকজন জানান, দর্শক হিসেবে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের বেশির ভাগই উঠতি বয়সের। খুলনা নগরের বাইরের দর্শকই বেশি। সোসাইটি সিনেমা হলটি অনেক পুরোনো। ওই হলে গতকাল বেলা তিনটার শোতে দর্শক ছিলেন হাতে গোনা কয়েকজন। ওই সিনেমা হলের কাউন্টারম্যানসহ অন্যান্যের বাইরে দাঁড়িয়ে অলস সময় কাটাতে দেখা গেছে। 

কাউন্টারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন সিনেমা দেখার দর্শক খুবই কম। বিশেষ করে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা থাকায় দর্শকের সংখ্যা নেই বললেই চলে। খরচ ওঠানো নিয়েই চিন্তায় আছেন কর্মকর্তারা। সিনেমা হলটির দর্শক ধারণক্ষমতা প্রায় সাড়ে ৫০০ বলে জানান তিনি।

সঙ্গীতা সিনেমা হলে দর্শক ধারণক্ষমতা প্রায় ৮০০। ঈদের দিন ওই হলে সাড়ে ৩০০-র বেশি দর্শক হলেও গতকাল ছিল খুবই কম। 

ওই হলের কাউন্টারম্যান নাসির উদ্দীন জানান, ঈদের দিন দর্শকের চাহিদা থাকলেও পরপর দর্শক কমে যাচ্ছে। পরিবার নিয়ে কেউ আসছেন না বললেই চলে। গতকাল তিনটার শোতে হলটিতে দর্শক ছিল ১০০ জনের কম।

খালিশপুর এলাকার লিবার্টি সিনেমা হলের ব্যবস্থাপক মো. শাহজাদা ইমরান বলেন, ঈদের প্রথম দুই দিন তাঁর হলে মোটামুটি দর্শকের সমাগম হয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ করেই দর্শক অনেক কমে গেছে। খেলার কারণে এমনটি হয়েছে বলে মনে করছেন তিনি।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত