অন্তর্জাল ক্রাইসিস চলছে ‘২২ শে এপ্রিল’ নিয়ে!

bcv24 ডেস্ক    ০৫:৪৮ পিএম, ২০১৯-০৬-০৯    625


অন্তর্জাল ক্রাইসিস চলছে ‘২২ শে এপ্রিল’ নিয়ে!

‘বড় ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের টেলিছবি ‘২২শে এপ্রিল’ নিয়ে শুরু হয়ে গেল ‘অন্তর্জাল ক্রাইসিস’!

এবারের ঈদের সবচেয়ে আলোচিত এই কাজটি প্রচার হয়েছে ৬ জুন দুপুরে এনটিভি পর্দায়। এক ডজন তারকা নিয়ে নির্মিত টেলিছবিটি আলোচনায় আসে ঈদের আগেই, শুটিং শুরুর সময়। কারণ এর মাল্টিস্টার কাস্টিং এবং গল্পের প্লট। তবে এটি প্রচারের পর থেকে আলোচনার মাত্রা বাড়ে চক্রবৃদ্ধি হারে। বনানীর এফ আর টাওয়ারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মিত হলো। মানবিক গল্পের এই টেলিছবিটি প্রচারের পর সংশ্লিষ্টরা প্রশংসায় ভাসছেন। দর্শকদের মন্তব্যে উঠে আসছে কান্নার অভিব্যক্তি।

তবে এমন অভিজ্ঞতার পাশাপাশি নির্মাতাকে হজম করতে হচ্ছে সমালোচনাও! 

কারণ, এটি সম্প্রচারের পর দর্শকদের পক্ষ থেকে অন্তর্জালে তৈরি হলো বড়সড় ক্রাইসিস। এর অন্যতম কারণ, তুমুল আলোচিত ও প্রশংসা পাওয়া কাজটি পাওয়া যাচ্ছে না ইউটিউব তথা অন্তর্জালের কোনও মাধ্যমে! এই সময়ে এমন ঘটনা এক কথায় অবিশ্বাস্য।

কারণ, যেকোনও নাটক-টেলিছবি টিভিতে সম্প্রচার হতে যতটুকু বিলম্ব হয়, ততটাই দ্রুত প্রকাশ হয় ইউটিউব চ্যানেলে। এবং সাম্প্রতিক সময়ে দর্শক মূলত অভ্যস্ত ইউটিউব কিংবা ভিডিও শেয়ারিং অ্যাপগুলোতে।

যার সবচেয়ে বড় উদাহরণ একই নির্মাতার টেলিছবি ‘বড় ছেলে’। জনপ্রিয়তার বিচারে এটি বাংলা নাটকের ঐতিহাসিক মাইলফলকও বটে। আর এটি জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ ইউটিউব, যা প্রকাশ পেয়েছে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে।

কিন্তু এই ঈদের সবচেয়ে আলোচিত কাজ ‘২২শে এপ্রিল’ পাওয়া যাচ্ছে না অন্তর্জালের কোথাও! কিন্তু কেন? বাংলা ট্রিবিউন-এর পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে নির্মাতা আরিয়ানের কণ্ঠেও খানিক হতাশা।

তিনি বলেন, ‘‘গতকাল থেকে এই প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত। আমি নিজেও এখন মাঝে মাঝে নিজেকে একই প্রশ্ন করি-কেন? কাজটি দেখার জন্য মানুষের যে পরিমাণ হাহাকার পাচ্ছি, সেটা সত্যিই মেনে নেওয়া কষ্টের। কারণ, আমি নিজেও বিশ্বাস করতে চাই, এটি যদি ইউটিউবে তোলা হতো, তবে ‘বড় ছেলে’র রেকর্ডও ভেঙে ফেলতো। কিন্তু আমার দায়িত্ব কাজটি তৈরি করে অন টাইমে ডেলিভারি দেওয়া। বাকি কাজ প্রযোজনা প্রতিষ্ঠানের। এ ক্ষেত্রে আমি আসলে নিরুত্তর।’’

মিজানুর রহমান আরিয়ানস্পষ্ট, নির্মাতা নিজেও দর্শকদের মতোই বিষয়টি নিয়ে ভুগছেন ‘ক্রাইসিস’-এ।

কথা হলো ‘২২শে এপ্রিল’-এর প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডি’র হেড অব কনটেন্ট খোরশেদ আলমের সঙ্গে। তিনি বললেন, ‘দর্শকদের আগ্রহ কিংবা ক্ষোভের বিষয়টি আমরা অনুভব করছি। আমরা নিজেরাও কাজটি উন্মুক্ত করার জন্য উদগ্রীব হয়ে আছি। কিন্তু এখনই সেটা সম্ভব হচ্ছে না। তবে কথা দিচ্ছি, চলতি মাসের (জুন) মধ্যেই এটি আমরা উন্মুক্ত করতে পারবো।’

খোরশেদ আলম জানান, ‘২২শে এপ্রিল’ এক্সক্লুসিভ কনটেন্ট হিসেবে উন্মুক্ত হবে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি’র একটি নতুন ভিডিও স্ট্রিমিং অ্যাপ-এ। অ্যাপটি উদ্বোধনের প্রক্রিয়া চলছে, যার অন্যতম কনটেন্ট হিসেবে থাকছে টেলিছবিটি।

কাজটি সম্পর্কে নির্মাতা আগেই বলেছেন, একটি অনাকাক্সিক্ষত দুর্ঘটনা যে মানুষের জীবনের সবকিছু কেড়ে নিতে পারে, এমনটাই দেখানো হয়েছে এই টেলিছবিতে।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, জিয়াউল ফারুক অপূর্ব, মনোজ প্রামাণিক, মেহজাবীন চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, তানজিন তিশা, আফরান নিশো, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, শহিদুল আলম সাচ্চু, রাশেদা চৌধুরী, দীপা খন্দকার, তামিম মৃধাসহ আরও অনেকে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত